চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চেতলার একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ঋত্বিক চক্রবর্তী(১৯)। সোমবার সকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাঁকে দ্রুত উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রশিক্ষকের দাবি, ওই সময় তিনি অন্য একটি বেবি পুলের দিকে নজর রাখছিলেন। সেখানে দু’জন নন-সুইমার অনুশীলন করছিল। তিনি জানান, অন্য প্রশিক্ষকরাই প্রথম লক্ষ্য করেন যে ঋত্বিক জলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। এরপর তাঁকে দ্রুত টেনে তোলা হয়। ঘটনার পর সামনে এসেছে সুইমিং পুলের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, জলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋত্বিক। সেই সময় পুলে উপস্থিত ছিলেন এক প্রশিক্ষক। যদিও তিনি সরাসরি ঋত্বিকের প্রশিক্ষক ছিলেন না। ঋত্বিক সাঁতার জানতেন বলেই জানা গিয়েছে। ফলে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে প্রশিক্ষকের অনুমান, তিনি হয়তো জলের তলায় দীর্ঘক্ষণ দম ধরে রাখার চেষ্টা করছিলেন। সাঁতারের প্রশিক্ষণে এই ধরনের অনুশীলন থাকলেও তা সাধারণত প্রশিক্ষকের অনুমতি নিয়ে করা হয়।

আরও পড়ুনঃ রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

প্রশিক্ষকের কথায়, ঋত্বিক অতীতেও এমন অনুশীলন করেছেন। তবে এদিন কোনও অনুমতি না নিয়েই তা করার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় পুলে উপস্থিত সাঁতারু ও প্রশিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে যুবকের মৃত্যু হল, তা জানতে তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

‘তামিলভূমের উন্নয়নে….’, বিজয়ের ৫২ তম জন্মদিনে বিশেষ বার্তা রাহুল গান্ধির

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা এড়ালেন অল্লু অর্জুন

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক