রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষন! তারপরেই বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে বাড়ছে জল্পনা ও প্রত্যাশা। নতুন সরকারের আর্থিক নীতির দিশা কী হবে, উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পে কতটা গুরুত্ব দেওয়া হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন সরকারি কর্মীদের ডিএ নিয়ে কী ঘোষণা আসতে পারে সেদিকেই এখন নজর রাজ্যজুড়ে। সোমবার (২২ জুন) দুপুর ১২টায় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট হওয়ায় এর গুরুত্ব রাজনৈতিক ও প্রশাসনিক দুই ক্ষেত্রেই যথেষ্ট। কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ, কৃষি, পরিকাঠামো এবং যুবকল্যাণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের আগামী দিনের পরিকল্পনার রূপরেখা এই বাজেটেই স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ও আইনি লড়াইয়ের আবহে এবারের বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। 

সম্প্রতি এক সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, যুবসমাজ, চাকরি, কৃষক এবং সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা বাজেটে করা হবে। সেই মন্তব্যের পর থেকেই সরকারি কর্মীদের একাংশের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র মধ্যে যে ৪২ শতাংশের ব্যবধান রয়েছে, তা ধাপে ধাপে কমিয়ে আনা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা এগোয়, সেদিকেও নজর রয়েছে। সূত্রের খবর, একসঙ্গে পুরো বকেয়া মেটানো আর্থিকভাবে কঠিন হলেও সরকার হয়তো প্রথম ধাপে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। পাশাপাশি বাকি অংশ পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়ার একটি রোডম্যাপও প্রকাশ করা হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন: বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

সরকারি কর্মীদের একাংশের মতে, আগামী দিনে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্য সামনে রেখেই সরকার ডিএ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের পথে হাঁটতে পারে। কারণ, ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালু করতে গেলে তার আগে ডিএ বকেয়া সংক্রান্ত বিষয় অনেকটাই নিষ্পত্তি করা প্রয়োজন। উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার‌। সেই নির্দেশ অনুযায়ী অতীতের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বকেয়া ডিএ এবং পে কমিশনের পাওনা বাবদ প্রায় তিন লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এবারের বাজেটে শুধু রাজ্যের আর্থিক পরিকল্পনাই নয়, সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত প্রত্যাশারও প্রতিফলন ঘটবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের