আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতোলার কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে নতুন মোড়। রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (এজি) সুরজিৎ মিত্র মঙ্গলবার হাইকোর্টে বললেন, যে অংশ ভাঙা হয়েছে তা মামলাকারীর সম্পত্তির অন্তর্ভুক্ত নয়।মামলাকারীর মালিকানাধীন অংশে কোনও ভাঙচুর করা হয়নি। তবে ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত।

অবৈধ নির্মাণের অভিযোগে গত ১৮ জুলাই প্রশাসন আমতলার পাঁচতলা ভবনের একটি অংশ ভাঙার কাজ শুরু করে। এরপরই সেই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, মামলাকারী ৫০৯ ও ৫১২ দাগ নম্বরের জমির মালিকানা দাবি করেছেন। কিন্তু প্রশাসন যে অংশে ভাঙার কাজ করেছে, সেটি ৫০৭ দাগ নম্বরের অন্তর্গত। তাই মামলাকারীর স্বার্থ ক্ষুণ্ন হয়নি বলে আদালতে দাবি করা হয়। সেই সঙ্গে স্থিতাবস্থার নির্দেশ তুলে নেওয়ার আবেদনও জানায় রাজ্য।

আরও পড়ুন: পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

অন্যদিকে, অভিষেকের আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন, কার্যালয় ভাঙার আগে পঞ্চায়েত আইনের বিধি মেনে প্রয়োজনীয় নোটিস দেওয়া হয়নি। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাকে ন্যূনতম আইনি প্রক্রিয়াও অনুসরণ না করেই প্রশাসন পদক্ষেপ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ অগস্ট পর্যন্ত কার্যালয় ভাঙার বিষয়ে স্থিতাবস্তা বজায় রাখার নির্দেশ দেন। ওই দিন দুপুর ২ টোয় মামলার পরবর্তী শুনানি হবে। 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা