পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গ্রামীণ প্রশাসনে বড়সড় রদবদল। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক পঞ্চায়েতে প্রশাসনিক জটিলতার অভিযোগ উঠেছে। বহু জায়গায় প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতির কারণে উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত কার্যত থমকে রয়েছে। এই পরিস্থিতিতে একসঙ্গে ৯৯ জন বিডিও-র বদলির নির্দেশ জারি করল নবান্ন। এছাড়া, সোমবার (২৭ জুলাই) রাতে নতুন পদে বদলি করা হয়েছে ৩৬ জন WBCS অফিসারকে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট সমস্ত অফিসারদের অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া পুলিশ প্রশাসনেও বড় রদবদল হয়েছে। এছাড়া, রাজ্য পুলিশে ৩১ জন ইন্সপেক্টর পদেও রদবদল করা হয়েছে। রাজ্যে আট মহিলা থানার আইসি বদল করা হয়েছে। 

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, একসঙ্গে ৯৯ জন ব্লক উন্নয়ন আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক রদবদল হয়েছে। সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় গ্রামীণ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর বিডিও পদেও পরিবর্তন করা হল। সরকারের দাবি, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করতে ইতিমধ্যেই সংশোধনী বিল পাশ হয়েছে। ওই সংশোধনী অনুযায়ী, পঞ্চায়েতের আর্থিক ও প্রশাসনিক কাজে প্রধানদের পরিবর্তে নির্দিষ্ট সরকারি আধিকারিকদের হাতে ‘সিগনেটরি অথরিটি’ বা স্বাক্ষর করার ক্ষমতা ন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় পঞ্চায়েতের আর্থিক ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের ভূমিকা আরও বাড়বে। ফলে বিডিওদের দায়িত্বও আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

আরও পড়ুন: জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

প্রসঙ্গত, পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়নমূলক প্রকল্প এবং দৈনন্দিন পরিষেবার কাজ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক অনুমোদনের অভাবে একাধিক প্রকল্পের অগ্রগতি থমকে রয়েছে বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের বহু পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের পদ শূন্য রয়েছে। কোথাও পদত্যাগ, আবার কোথাও দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এর ফলে একাধিক পঞ্চায়েত অফিসে স্বাভাবিক প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের পরিষেবা পাওয়াতেও সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, ২০১৮ থেকে ২০২৫ ব্যাচের একাধিক তরুণ আধিকারিককে বিভিন্ন ব্লকে বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Asian Games 2026: ভারতের দাপট অব্যহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!