কোটায় বহুতল ভেঙে মৃত্যু কোচবিহারের অনরণ্যের, আহত হয়ে হাসপাতালে ভর্তি মা

রাজস্থানের কোটায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ভেঙে পড়ে একটি বহুতল। ওই বিল্ডিংয়ে ছিল একটি ক্যাফেও। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহারের ছাত্র অনরণ্য কর্মকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের কোটায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ভেঙে পড়ে একটি বহুতল। ওই বিল্ডিংয়ে ছিল একটি ক্যাফেও। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহারের ছাত্র অনরণ্য কর্মকারের। ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। রেস্তোরাঁ ভেঙে গুরুতর আহত হয়েছে তাঁর মা সুদীপ্তা কর্মকারও। তিনি এখন হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতির জন্যে কোটায় পড়তে গিয়েছিলেন কোচবিহারের অনরণ্য। কোচবিহারের ১৪ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তম পাড়ার বাসিন্দা ছিলেন অনরণ্য। ঝকঝকে কেরিয়ার গড়তে রাজস্থানের কোটায় পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু শনিবারের ঘটনা চুরমার করে দিল তাঁর স্বপ্ন। অকালেই চলে গেলেন মৃত্যু পরপারে।

স্থানীয় সূত্রের খবর, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্যে কোটায় পড়তে গিয়েছিলেন কোচবিহারের অনরণ্য। ছেলের সঙ্গে গিয়েছিলেন মা সুদীপ্তা কর্মকারও। দুর্ঘটনার খবর পেয়ে রবিবার ভোরেই রাজস্থানে রওনা দিয়েছেন অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার। অনরণ্যের দিদি মুম্বই থাকেন, সেখানে নার্স হিসেবে কর্মরত। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয় তাঁদের কাছে। কোচবিহারের সেন্ট মেরি’জ স্কুলের ছাত্র ছিলেন ওই যুবক। সূত্রের খবর, শনিবার মায়ের সঙ্গে কোটার তালওয়ান্দি এলাকার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন অনরণ্য। হঠাৎ-ই হুড়োহুড়িয়ে ভেঙে পড়ে ৩ তলা গোটা বিল্ডিংটি। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী স্থানীয় হাসপাতালে তাঁর মা-কে ভর্তি করা হয়। এই ঘটনায় অনরণ্যের প্রতিবেশীরা বাকরুদ্ধ।

শনিবার কোটায় ওই বহুতল ভেঙে মৃত্যু হয়েছে আরও একজনের। আহত হয়েছেন অন্তত ১৩ জন। তবে ধ্বংসস্তূপে অনেকের দেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে আহত এবং মৃতের সংখ্যাও। এই ঘটনায় ১০ জনকে কোটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে কোটার ডিভিশনার কমিশনার জানিয়েছেন, নতুন একটি বিল্ডিং তৈরি হচ্ছিল ওই জায়গায়। কাজ সম্পূর্ণ হয়নি। হঠাৎই বিল্ডিংয়ের পুরো পরিকাঠামো হুড়মুড়িয়ে ভেঙে যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা