‘২০ পেটি দেনা হোগা আপকো ,নেহি তো…’ ইংরেজবাজারের চেয়ারম্যানকে হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: এবার মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের থ্রেট। টেলিফোন মারফৎ খুন করার হুমকি। ইংরেজবাজার থানায় অভিযোগ কৃষ্ণেন্দুবাবুর। তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে চৌধুরী এ জানিয়েছেন ডি কোম্পানি(D Company) থেকে ফোন করে তার কাছে টাকা চাওয়া হয়েছে। ‘বিশ পেটি’ পাঠাতে বলা হয়েছে তাকে। ২০ লক্ষ টাকা কেন তার কাছে যাওয়া হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণেন্দু বাবুর দাবি বুধবার সন্ধ্যে ছটা নাগাদ তার মোবাইল ফোন একটি মেসেজ আসে। তাতে বলা হয় প্রদীপ নামে এক ব্যক্তি নিজেকে ডি কোম্পানির বার্তা প্রেরক বলে পরিচয় দিয়ে লেখেন ‘২০ পেটি দেনা হোগা, আপকো নেহি তো তুম অর তুমারি ফ্যামিলি মেম্বার কো ঠোক দেঙ্গে।’

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী(Keishendu Narayan Chowdhury) পুলিশের কাছে দাবি করেছেন তাকে শুধু ফোনে বার্তা নয় হুমকি দেওয়া হয়েছে টেলিফোন করে। তিনি সেই কথোপকথন রেকর্ড করেছেন। ইতিমধ্যে সেই টেলিফোনে কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে তুলে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তাতে সোনা গিয়েছে, ওই বক্তব্য পেশ করার পর পাল্টা প্রশ্ন করা হয়েছিল ফ্যামিলি কো কেয়া ফোনের ওপার থেকে জবাব আসে ‘আপ সমঝ লিজিয়ে’।

ঘটনার জেরে বাড়ানো হল পুরো প্রধানের নিরাপত্তা রক্ষী। ইংরেজবাজার পৌরসভায় তিনি পাঁচবারের পুরো প্রধান ও তিন বারের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পুরো প্রধান রয়েছেন। জানা যায়, গত বুধবার সন্ধ্যা ছয়টা ৫১ নাগাদ মেসেজের যখন বলছিলেন বিপুল অংকের টাকা চেয়ে প্রাণ দাসের হুমকি দেওয়া হয়। সেই মেসেজটি পুরো প্রধান নজর দেননি। অবশেষে আজ সকাল দশটা চৌত্রিশ নাগাদ ফোন কল করে terrorist দাউদের ‘ডি কোম্পানির’  পরিচয় দিয়ে বিপুল অংকের বিশ প্যাকেট টাকা চাওয়া হয় না দিলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। এই ঘটনায় পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনায় জেলা পুলিশে তরফ থেকে তার বাড়ির সামনে পুলিশে নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া তার কাছে আরো তিনজন নিরাপত্তা রক্ষী বাড়িয়ে মোট ছয় জন নিরাপত্তি দেহ রক্ষী দেওয়া হয়। বর্তমানে আতঙ্কিত রয়েছেন তিনি ও তার পরিবার ।

পুলিশ তদন্তে এও জানতে পেরেছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে অনেকগুলো মেসেজ পাঠানো হয়েছে প্রথমে তিনি মেসেজ দেখেনি পরে ফোন আসে এরপরই তিনি গোটা বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর করেন। মালদা জেলা পুলিশ গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হন। বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়ির চালককে নিশানা হতে হয় এবং তিনি গাড়িতে থাকাকালীন তার গাড়ি পিছন থেকে অনুসরণ করা হয়। একের পর এক শাসকদলের রাজনৈতিক নেতারা টার্গেট হওয়ার ঘটনায় মালদা জেলা প্রশাসন রীতিমতো চিন্তিত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের