নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ: হাতেনাতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, নদিয়ার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার (Krishnaganj P.S.) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এই দিন সোর্স  মারফত খবর পেয়ে, নাঘাটা এলাকার বাসিন্দা সুশান্ত করের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল।

তল্লাশি চালাতে গিয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে হাতেনাতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে সুশান্ত কর গোপনে গাঁজার ব্যবসা চালাতেন বলে জানান অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রী। পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সুশান্ত কর(Sushanta Kar)। যদিও সুশান্ত করের নাগাল এখনো পর্যন্ত পায়নি পুলিশ।

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি কোথা থেকে এত পরিমানে গাঁজা সংগ্রহ করে বাড়িতে মজুত করেছিল ওই ব্যক্তি, বা এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই আন্ত:রাজ্য গাঁজা(Ganja) চক্রের যোগসাজশ এখানে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও