এই মুহূর্তে

জাতীয় সড়কে টোটোকে ধাক্কা বেপরোয়া গাড়ির, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন ডিএসপি

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ফের পুলিশের মানবিক মুখ। জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত টোটো যাত্রীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন এক পুলিশ অফিসার । তিনি একজন ডিএসপি(DSP)। মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত থেকে একটি পুরনো মামলার সাক্ষ্য দিয়ে নদিয়ায় ফিরছিলেন ।রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার(DSP Sanjay Kumar) যখন জাতীয় সড়ক(National High Way) ধরে আসছিলেন , সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার ১২ নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা তিনি চোখের সামনে দেখতে পান । পুলিশ সূত্রে খবর, একটি টোটোকে সজোরে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি । ধাক্কায় টোটোর যাত্রীরা আহত হন । টোটোতে(TOTO) চালক সহ মোট সাত জন ছিলেন । যাদের মধ্যে তিনটি শিশু ছিল।

তাদের প্রত্যেককেই উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডিএসপির গাড়ি করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় । পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে টোটোর যাত্রীরা সকলেই কৃষ্ণনগরের বাসিন্দা । যে ঘাতক গাড়িটি এই দুর্ঘটনা ঘটায় তাকে ডিএসপি নিজে আটক করে ন এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার(Kotowali P.S.) সেকেন্ড অফিসারের হাতে তুলে দেন। গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। আহত জাতিদের সময়মতো ডিএসপি শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ায় তারা প্রত্যেকেই এখন চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে একজন ছোট্ট মেয়ের অবস্থা বেশ কিছুটা আশঙ্কাজনক। জাতীয় সড়কে বেপরোয়া গতিতে ওই চার চাকা গাড়ি যেতে গিয়ে গতির টোটোটাকে সজোরে ধাক্কা মারে। কৃষ্ণনগর কোতোয়ালি থানা ওই গাড়িচালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় বেসামাল ভাবে গাড়ি চালানোর ঘটনায় মামলা রুজু করেছে। ডিএসপি নিজে উদ্যোগ নিয়ে ঘাতক গাড়িকে ধরেছেন এবং আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। এই ঘটনায় ফের পুলিশের মানবিক মুখ প্রকাশ্যে এসেছে। সকলেই কর্তব্যরত ডিএসপি’র এই উদ্যোগকে প্রশংসা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ