কৃষ্ণনগরে ফ্লিমি কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে চক্র, ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি ,কৃষ্ণনগর: করিমপুরের পর কৃষ্ণনগর। এবার পুস্পা সিনেমার মতো অভিনব কায়দায় গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেপ্তার ৫।ইতিমধ্যে বিরাট সাফল্য পেল কৃষ্ণনগর পুলিশ জেলা। শনিবার রাতে কৃষ্ণনগর করিমপুর(Karimpur) এলাকাতে বিশেষ অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে দেড়শ কেজি গাঁজা উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ এবং এসওজি(SOG) কৃষ্ণনগর। এবার আবারো বড় সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার। ফিল্মি কায়দায় গাঁজা পাচারের আগেই পুলিশের জালে গ্রেপ্তার ৫। পুলিশ সূত্রে খবর একটি ইকো গাড়ি(Eco Car) এবং একটি ছোট পিকআপ ভ্যান(Pickup Van) একসঙ্গেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ছোট গাড়িতে ছিল তিনজন এবং পেছনের পিকআপ ভ্যান যেটি ফাঁকা অবস্থায় ছিল তাতে ছিল ড্রাইভার এবং খালাসি হিসেবে একজন ।গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর এসওজি এবং কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায় এবং ওই গাড়ি দুটিকে আটক করে তল্লাশি শুরু করে।

প্রথমে কোন কিছু খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে পুলিশি জেরায় সমস্ত কিছু স্বীকার করে ওই দুই গাড়িতে থাকা পাঁচজন যুবক। তারপর পিকআপ ভ্যানে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ হয় পুলিশ আধিকারিকদের। যখন পিকআপ ভ্যানের পেছনের ডালা তুলে দেখেন ভেতরে সারি সারি সাজানো রয়েছে গাজার প্যাকেট। এরপর পুলিশ সেই সমস্ত গাঁজা উদ্ধার করে ।জানতে পারে মোট ৫৭ কেজি গাঁজা পাচার করছিল ওই যুবকরা। তার আগেই সেই গাজা গুলিকে উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং এসওজি কৃষ্ণনগর। পুলিশ সূত্রে খবর ধৃত পাঁচ যুবকের নাম নয়ন সাহা, রাজু সাহা, সাজ্জাদ শা, মিঠু মন্ডল এবং সমর সাহা। ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার মামলায় মামলা রুজু করে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর(Krishnanagar) কোতোয়ালি থানায়।

পুলিশ সূত্রে খবর ,এর পেছনে আরো কারা যুক্ত সে বিষয়েও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে,রেশনের চাল পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে।আটক চাল বোঝাই গাড়ি সহ ৩ জন। নদিয়ার হরিণঘাটা থানার (Haringhata P.S.)নগরউখরা -২ নং পঞ্চায়েতের সিঙ্গা গ্রামের ঘটনা। রবিবার সকালে রেশনের চাল গাড়ি করে অন্যত্র নিয়ে যাচ্ছিল অভিযোগ গ্রামবাসীদের। এরপর গাড়িটি আটক করে গ্রামবাসীরা।গ্রামবাসীদের দাবী, এর আগেও অভিযুক্ত ডিলার চাল পাচার করেছে।ঘটনার পর ডিলার বেপাত্তা।পুলিশ চাল সহ গাড়িটি আটক করেছে। ৩ জনকে আটক করে তদন্ত শুরু করেছে।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়