খুন নয় আত্মহত্যা! কৃষ্ণনগরের তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে ফের নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তিলোত্তমা কাণ্ডের মতোই কৃষ্ণনগরের তরুণীর রহস্যমৃত্যুর(Krishnanagar Death Incident) তদন্তে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। এই ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে প্রথমে ধন্দে পড়ে গিয়েছিল পুলিশ, কিন্তু ঘটনার মোড় ক্রমশ যেদিকে বাঁক নিচ্ছে তাতে এই ঘটনা আত্মহত্যা(Suicide Case) বলেই মনে করা হচ্ছে। যদিও তরুণীর বাবা-মায়ের দাবি তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনার জেরে ইতিমধ্যেই সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে তরুণীর প্রেমিক রাহুল বসুকে।

আরও পড়ুনঃ BMW চেপে এসে ফুলের টব চুরি! মহিলার কীর্তি দেখে হেসে খুন নেটপাড়া

রাহুলকে জেরা করে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক চমকপ্রদ তথ্য। মৃতা তরুণীর সঙ্গে সম্পর্ক শুরুর আগে থেকেই বিবাহিত ছিলেন রাহুল। তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায়। রাহুলের প্রথম স্ত্রীর খোঁজ পাওয়ার পরই তাঁকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার দিন অভিযুক্তর বন্ধু সৌরভের সঙ্গে ফোনে কথা হয় রাহুলের প্রথম স্ত্রীর। তাঁদের আলোচনার বিষয় ছিল তরুণীর আত্মহত্যার পরিকল্পনা। সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।

এছাড়াও জানা গিয়েছে, ঘটনার দিন মৃত তরুণীর বদলে অন্য এক তরুণীর সঙ্গে রাণাঘাটে সিনেমা দেখতে গিয়েছিলেন রাহুল। এই ঘটনা জানতে পারার পরই রাহুলকে বারবার ফোন করতে থাকেন তরুণী, কিন্তু বিরক্ত হয়ে ফোন সুইচ অফ করে দেয় রাহুল। এরপর রাহুলের বন্ধু সৌরভকে ফোন করে তরুণী জানায় সে আত্মহত্যা করবে। সৌরভ এই বিষয়টি রাহুলের প্রথম স্ত্রীকে জানায়, দুজনের মধ্যে এই নিয়ে হাসাহাসি শুরু হয়।

আরও পড়ুনঃ দেবখালে তলিয়ে যেতে পারে আস্ত স্কুল, আতঙ্কে গোটা গ্রাম

মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী এরপর জীবনের সবচেয়ে চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। নিজের ভ্যানিটি ব্যাগে কেরোসিন তেল ও দেশলাই নিয়ে পুজো মণ্ডপের আড়ালে নির্জন স্থানে এসে দাঁড়ায় সে। এরপর রাত দশটার দিকে রাহুলের সঙ্গে তাঁর শেষ বারের মতো কথা হয়। রাহুল তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করার কথা সাফ জানিয়ে দেয়। এরপরই গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন ওই তরুণী। তাঁর ভ্যানিটি ব্যাগে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। ঘটনার জেরে আর কাউকে গ্রেফতার না করা হলেও রাহুলের পুলিশি হেফাজতের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের