কৃষ্ণনগরে বিবাহিত মহিলাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় স্বামী – স্ত্রীকে খুনের চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:নদিয়ার কৃষ্ণনগর ভালুকায় বিবাহিত মহিলাকে কুপ্রস্তাব এবং বিয়ে করার প্রস্তাব। মহিলা রাজি না হওয়ায় মহিলা এবং তার স্বামীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ যুবকের। এলাকায় চাঞ্চল্য।বিবাহিত মহিলাকে টাকা ধার নেওয়ার কারণে বিয়ের প্রস্তাব যুবকের।টাকা দিলেও অস্বীকার যুবকের। প্রায় চলত মহিলার পরিবারকে মারধর।ঘটনা নদিয়ার কৃষ্ণনগর থানার(Krishnanagar P.S.) অন্তর্গত ভালুকা হাট পাড়ার। শুক্রবার রাতে হটাৎ অভিযুক্ত খোকন শেখ নামে এলাকারই এক যুবক রাতে হটাৎ ওই মহিলার পরিবারের উপর ধারলো অস্ত্র নিয়ে চড়াও হয়।

এরপর এলোপাথাড়ি কোপাতে থাকে ওই মহিলা এবং তার স্বামীকে। এরপর পরিবারের লোকজন আর্তনাদে চাঁচামেচি শুরু করলে অভিযুক্ত খোকন শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর রক্তাক্ত অবস্থায় ওই দম্পত্তিকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে(Krishnanagar Hospital) নিয়ে আসলে সেখানে তাঁদের চিকিৎসা হয়। আক্রান্ত মহিলার স্বামীর অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতায় স্থানতরিত করা হয়েছে। তবে বর্তমানে খুবই আতঙ্কিত ওই আক্রান্ত পরিবারের সদস্যরা। যদিও তাঁদের দাবি টাকা ধার নেওয়ার বিষয় কিছুটা মিটে গেলেও ওই যুবক বাড়ির ওই গৃহবধূকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ।

গৃহবধূ রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে। তবে এর আগেও থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার পর আবারও ওই অভিযুক্ত যুবক খোকন শেখ(Kokhon Sk.) এর নামে কৃষ্ণনগর কতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে ঘটনার পর থেকে ওই যুবক পলাতক বলেই সূত্রের খবর। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আক্রান্তের পরিবার।আক্রান্ত মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের