তোলা দিতে অস্বীকার, দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ফের প্রকাশ্যে শুটআউট। শুক্রবার দুই  মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। আর তাতে গুরুত্বর জখম হয়ে হাসপাতালে ভর্তি মাছ ব্যবসায়ীরা ।  ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার একটি মাছের আড়তে।

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ মাছ ব্যবসা করেন। প্রতিদিনের মত এদিনও তারা দুজনে মিলে পাত্রবাজারে বিক্রি করার জন্য মাছ কিনতে যাচ্ছিল। আর সেইসময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদেরকে ঘিরে ধরে এবং টাকা দাবি করে। কিন্তু সেই টাকা তারা দিতে রাজি না হওয়ায় দুষ্কৃতীরা বার করে বন্দুক। এরপরেই দুজনকে লক্ষ্য করে গুলি চালান শুরু হয়। তাতে প্রথমে একটি গুলি বিশ্বনাথের পায়ে লাগে। তাতে তিনি গুরুত্বর জখম হন। অন্যদিকে  সমীরকে লক্ষ্য করে গুলি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এই গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলে পুলিশ। তখনই এক ব্যবসায়ী  জানান, ‘ওরা টাকা চেয়েছিল। আমি দিতে অস্বীকার করাতেই আক্রমণ শুরু করে।‘ তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী