কয়েক ভরি সোনার গয়নায় সেজে উঠেছেন দেবী, বুড়িমাকে দেখতে জনজোয়ার কৃষ্ণনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কৃষ্ণনগরের বুড়িমার পুজোকে কেন্দ্র করে। ভরি ভরি সোনার অলংকারে সজ্জিত হন দেবী মূর্তি। সে সব গয়না ভক্তদের দান করা। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে।

দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। এই বছরও উপচে পড়া ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এছাড়াও সুব্যবস্থাও রাখা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়েছে ভক্তদের।

নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বঙ্গে। চন্দননগরের আলোকসজ্জার খ্যাতি রয়েছে এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই। তবে সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে নদিয়ায়। নদিয়ার কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সূচনা। রাজবাড়িতে দেবী মূর্তি স্থাপন করে পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তাই ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নদিয়ার জগদ্ধাত্রী আরাধনায়। 

আর নদিয়ায় যত জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে অন্যতম বুড়িমা। চাষাপাড়া বারোয়ারির প্রায় ২৫৩ বছরের এই পুজোর ঐতিহ্য এখনও নজিরবিহীন। যত দিন যাচ্ছে ততই খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা দেশজুড়ে। শনিবার বুড়িমার শোভাযাত্রা, তাই এখন থেকেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। জগদ্ধাত্রী আরাধনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো এন্ট্রি। আর প্রত্যেকটি পুজো মণ্ডপে রয়েছে পুলিশি প্রহরা। তাই একপ্রকার বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজোয় জমজমাট কৃষ্ণনগরের প্রতিটি কোণ।

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা