১০ কেজি সোনার অলঙ্কারে সাজেন কৃষ্ণনগরের বুড়িমা

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরের জগদ্ধাত্রীপুজোর কথা বললেই প্রথমেই উঠে আসে বুড়িমার নাম। থিমের চাকচিক্যের বাজারে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে এই পুজো কমিটি। শোনা যায়, ২৫০ বছরেরও পুরনো এই পুজোর শুরু ১৭৭২ সালে, যা আজ ‘চাষাপাড়া বারোয়ারি’ পুজো নামে পরিচিত। জানা যায়, স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র দেব কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করার পরেই তা ছড়িয়ে পড়ে বাংলা জুড়ে। রাজবাড়িতে পুজো প্রচলনের পরেই চাষাপাড়া বারোয়ারিতে শুরু হয় পুজো।

তবে এই পুজোকে ঘিরে দুটি কাহিনি শোনা যায়। একটি মতে, কোনও এক সময়ে রাজা চাষাপাড়ার পুজোর দায়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়েন। তখন দেবী নাকি তাঁকে স্বপ্নাদেশ দেন, চাষাপাড়ায় যে সব লেঠেলরা রয়েছেন, তাঁরাই এই পুজোর দায়ভার বহন করবেন। আবার অপর একটি মতে, রাজবাড়ির দেওয়াল টপকে জগদ্ধাত্রী পুজোকে সর্বজনীন করে তোলার চেষ্টা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই মতো চাষাপাড়ায় লেঠেলদের পুজো শুরু করার অনুমতি দেন। তবে দেবীর এই ‘বুড়িমা’ নাম কিন্তু প্রথম থেকে ছিল না। এই পুজো প্রথমে চাষাপাড়ার পুজো নামেই পরিচিত ছিল। আনুমানিক ৮০-৯০ বছর আগে বুড়িমার পুজো নামে খ্যাত হয়।

বুড়িমার সাজে রয়েছে সোনার বাহার। পুজোর আগে প্রায় ১০ কেজি সোনার অলঙ্কারে সাজানো হয় দেবীকে।মাথায় থাকে সোনার মুকুট। কপাল থাকে বিভিন্ন আকারের সোনার টিপ। গলায় থাকে চেন। সোনার বালাতে সাজে মায়ের হাত। পায়ে থাকে সোনার নুপুর। বাদ যায় না দেবীর বাহন সিংহও। তার মাথায় থাকে সোনার মুকুট। নবমীতে প্রায় কয়েক লক্ষ ভক্তের ভিড় জমে বুড়িমার পুজোতে।

বুড়িমার বিসর্জন রীতিতেও আছে বৈশিষ্ট্য। কৃষ্ণনগরের সকল প্রতিমা বিসর্জনের পরে সব শেষে হয় বুড়িমার বিসর্জন। প্রথা মেনে দেবী কাঁধে চেপেই বিসর্জনের পথে যান। আগে তাঁকে রাজবাড়ি ঘোরানো হয়, তার পরে নিয়ে যাওয়া হয় জলঙ্গী নদীর ঘাটে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি