লালগড় রাজবাড়িতে নবমীর ভোগে থাকে চ্যাংমাছ পোড়া, পান্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: লালগড়কে ঘিরে কত ইতিহাস রয়েছে। লালগড় কংসাবতী নদীর তীরে অবস্থিত বহু প্রাচীন জনপদ। সেই লালগড় রাজবাড়ির দুর্গাপুজো ৩৫০ বছরের পুরানো। এই পুজো ঘিরেই রয়েছে নানা ইতিহাস। লালগড় রাজবাড়ির কুলদেবী সর্বমঙ্গলা পূজিতা হন দেবীদুর্গা রূপে। অষ্টমীর পুজোয় ‘সাহস রায়’ রাজাদের বর্গি নিধনের ‘ধূপ তরোয়াল’ পুজো করা হয়। নবমীর সকালে চ্যাংমাছ পোড়া ও পান্তাভোগ নিবেদন করা হয় দেবীকে ।

সপ্তমীর দিন দেবীকে নিরামিষ ভোগ দেওয়া হয়। অষ্টমীতে বর্গিদের সঙ্গে যুদ্ধে ব্যবহৃত তরোয়ালটিকে রীতি মেনে পুজো করা হয়। লালগড় রাজবাড়িতে আখ, কুমড়ো ও শসা বলি দেওয়ার প্রচলন রয়েছে। নবমীর পুজোয় দেবীকে চ্যাংমাছ পোড়া ও পান্তাভোগ নিবেদন করা হয়। রাজবাড়িতে অষ্টমী তিথিতে নিয়ম রয়েছে কুমারীপুজোর সময় বর্গি নিধনের ‘ধূপ তরোয়াল’ পুজো করার। বর্গি আক্রমণের সময়ে লালগড়ের ভূস্বামী দুই ভাই উদয় ও গুণচন্দ্র নবাব আলিবর্দি খাঁর সৈন্যবাহিনীর সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করেছিলেন। বর্গিদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন নবাব। সেই সময় দুই ভাইকে বীরত্বের সম্মানসূচক ‘সাহসরায়’ উপাধি প্রদান করেছিলেন বাংলার নবাব। সময় পেরালেও পরিবারের সদস্যরা এখনও বংশপরম্পরায় সেই উপাধি বহন করছেন। নিয়ম মেনে বর্গিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত সেই তরোয়াল অষ্টমীতে পুজো করা হয়, যা ‘ধূপখাঁড়া’ নামেও পরিচিত। পরিবারের সদস্যরা জানিয়েছেন,লালগড় রাজবাড়ির বীরত্ব, সম্মান ও সমৃদ্ধির প্রতীক হল এই ধূপ তরোয়াল। শুধু পুজো নয় সারা বছর ধরেই তরোয়ালটির কাছে ধূপ-ধুনো জ্বালানো হয়।

লালগড় রাজাদের প্রাচীন রাজপ্রাসাদ ছিল শাখাকুলায়। সময়ের সঙ্গে সঙ্গে কংসাবতী নদীর গর্ভে তলিয়ে গিয়েছে সেই প্রাচীন প্রাসাদ। পরবর্তী সময়ে নির্মাণ করা হয় বর্তমান রাজবাড়িটি। তবে সেও অনেক আগের কথা। এই রাজবাড়ির অবস্থাও ভগ্নপ্রায়। তবে রাজবাড়ির সেই চাকচিক্য আর জৌলুস না থাকলেও এখনও দেবী দুর্গার আরাধনা হয় নিষ্ঠা ভরেই। ৩৫০ বছরের পুরানো হলেও পুজোর প্রথা ও রীতিনীতির কোনও বদল হয়নি। কুলদেবী সর্বমঙ্গলাকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে আছে নানা কাহিনী। শোনা যায় দেবীদুর্গার দুই হাত দেখা গিয়েছিল পুরনো রাজবাড়ির দিঘির স্বচ্ছজলে। কথিত রয়েছে সেই সময়ে রাজবাড়ির এক রানি অশুভ শক্তির বিনাশকারী দেবীর পুজো শুরু করেন স্বপ্নাদেশ পেয়ে। আজও বহু মানুষ দূর-দূরান্ত লালগড় রাজবাড়ির পুজো দেখতে ছুটে আসেন।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা