দীর্ঘ সময় পার হলেও কুলতলিতে কাটল না আতঙ্ক , বাঘের হামলায় জখম এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি:দীর্ঘ সময় কেটে গেলেও কাটলো না মানুষের মধ্যে আতঙ্ক । বৃহস্পতিবার রাতে বাঘের হামলায় জখম হল এক যুবক। আহত ওই যুবকের নাম রাহুল হালদার। কুলতলির(Kultali) মইপিট কোস্টাল থানা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় অতর্কিতভাবে পিছন দিক থেকে ওই যুবককে আক্রমণ করে বাঘ।

অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীকালে ওই যুবক দেখতে পায় তার পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। অঝরে ঝরে পড়ছে রক্ত। এরপর ওই যুবক পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা জানায়। এলাকাবাসীদের তড়িঘড়ি জানায় ওই যুবকের পরিবারের সদস্যরা। এরপর জখম ওই যুবককে নিয়ে আসা হয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। কুলতলির মইপীঠ উপকূল এলাকায় ভুবনেশ্বরী অঞ্চলের পূর্ব দেবীপুর এলাকায় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা। বনদপ্তর এর পক্ষ থেকে দিনভর জঙ্গলে বাঘটিকে(Tiger) পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য শব্দবাজি ফাটিয়ে এবং মশাল জ্বালিয়ে তল্লাশি করার পরও, আজকের এই হামলার পর এলাকাবাসীদের দাবি সেই বাঘ এখনো জঙ্গলে ফেরেনি।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা গ্রাম। এলাকায় বাঘের আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে গোটা এলাকায় গ্রামবাসীরা। বনদপ্তর সূত্রে জানানো গিয়েছে, বনকর্মীরা, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং এলাকাবাসীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। মাইকিং করে এলাকাবাসীদের সতর্কিত করা হচ্ছে। পাশাপাশি বাঘটির পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে। বাঘটিকে পুনরায় জঙ্গলে পাঠানোর জন্য বনদপ্তরের কর্মীরা একাধিক ব্যবস্থা নিয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের