অষ্টমীতে বেলুড়মঠে নিয়ম মেনে চলছে কুমারী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলুড় : অষ্টমীতে বেলুড় মঠে চলছে কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চলছে কুমারী পুজো। মঙ্গলবার সারাদিন ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ। এদিন মঙ্গলারতি দিয়ে অষ্টমী পুজোর শুরু হয়েছে।

অষ্টমী উপলক্ষ্যে শুরু হয়েছে কুমারী পুজো। মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলী। বেলুড়েও চলছে কুমারীপুজো। মঠের সন্ন্যাসী ও সেবকরা নিয়ম মেনে পুজোর আচার পরিচালনা করছেন। বেলুড়মঠে দুর্গাপুজো এবার ১২৫তম বর্ষ। পুণ্য ও নিয়ম মেনে চলছে পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো হয় বেলুড়ে। ধুমধামের সঙ্গে কুমারীপুজোর আয়োজন করা হচ্ছে বেলুড় মঠে ৷ এদিন সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত রয়েছে সন্ধিপুজোরক্ষণ। স্বামী বিবেকানন্দ এই কুমারীপুজো শুরু করেছিলেন। সেই থেকেই বেলুড়ে এই পুজো নিয়ম মেনে হয়ে আসছে। প্রতিবছর পাঁচ – সাত বছর বয়সী শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। এবারও সেই একই নিয়ম মেনে কুমারীপুজোর আয়োজন করা হয়েছে। মহাসমারোহের সঙ্গে চলছে পুজো।

 ১৯০১ সালে স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারাই এই পুজো প্রথম অনুষ্ঠিত হয়। পরম আরাধ্য শ্রী শ্রী মা সারদা দেবী পুজোর সময় বেলুড়মঠে উপস্থিত ছিলেন স্বামীজীর ইচ্ছা অনুসারে। তারপর থেকে নিয়ম মেনে পুজো হয়ে আসছে। বেলুড় মঠে মঙ্গলবার সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভক্তদের জন্য খোলা রয়েছে বেলুড়মঠ। এদিন সারাদিনের জন্য ভক্তদের জন্য খুলে রাখা হয়েছে মঠ। ধুপ, ধুনো, ফুল, চন্দনের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে বেলুড় মঠ চত্বর। এক আলাদা পরিবেশের সৃষ্টি হয়েছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ