রাজ্যপালের হাতেখড়ি, দিলীপকে জবাব কুণালের

কুণালের বাণ, রাজ্যপাল বাংলা ভাষাকে ভালোবাসছেন দেখে ওদের গা জ্বলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির প্রবল আপত্তি রাজ্যপালে (GOVERNOR)। বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বঙ্গ বিজেপির ‘দহরম মহরম’ ছিল। তারপরে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন। তাঁকে নিয়ে বারবার তোপ দেগেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন বাংলায় রাজ্যপালের আসনে সিভি আনন্দ বোস। তাঁকে নিয়েও নাক কোঁচকানি বিজেপির। বাংলায় হাতে খড়ি দেবেন রাজ্যপাল। তা নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বাংলা, বাংলার সংস্কৃতি নিয়ে বারবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাজ্যপাল। সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর দিনে রাজভবনে ‘হাতেখড়ি’ হবে রাজ্যপালের। এ তো আন্তরিকতা। এ যেন ‘আত্তীকরণ’। এদিন দিলীপ বলেছিলেন, ‘আমি শুনলাম মুখ্যমন্ত্রীর হাতে হাতেখড়ি হবে’। বলেন, প্রথমেই ভুল মাস্টারের হাতে হাতেখড়ি হলে ভুল শিখবেন। বলেন, ভালো মাস্টার বাছাই করুন। এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। তৃণমূলের দাবি ছিল, অসৌজন্যের রাজনীতি করছে বিজেপি।

এবার মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, জগদীপ ধনখড়ের মত রাজ্যপাল চায় বিজেপি। বলেন, বর্তমান রাজ্যপাল নিরপেক্ষ। কুণালের কটাক্ষ, বিজেপি বাংলার শত্রু। বাংলা ভাষার শত্রু। বাংলা তথা বাঙালির কলঙ্ক। এরপরেই কুণালের বাণ, রাজ্যপাল বাংলা ভাষাকে ভালোবাসছেন দেখে ওদের গা জ্বলছে। আরও বলেন, যদি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজ্যপাল বাংলা শেখেন তাহলে তাঁকে উৎসাহিত করা উচিৎ। কুণালের অভিযোগ, বাংলা ভাষা শেখার বিরোধিতা করছে বিজেপি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা