নিজের রাজ্যেই ক্ষমতায় নেই আবার বাংলায় এসে জ্ঞান দিচ্ছেন, নাড্ডাকে কটাক্ষ কুণালের

বলেন, দলিত ও সংখ্যালঘুদের ওপর আক্রমণে কেন্দ্রীয় রিপোর্টেই নাম আছে ডবল ইঞ্জিন সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আগে ২ দিনের সফরে বঙ্গে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA)। সূত্রের খবর, নিচুতলায় বিজেপি-বাম-কংগ্রেস জোটের পক্ষে মত দিয়েছেন তিনি। তা নিয়ে আগেই কটাক্ষ করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)। এবার নাড্ডা সফর নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (KUNAL GHOSH)।

রবিবার কুণাল বলেন, বিধানসভা নির্বাচনের আগে ওঁ এসেছিল। গো হারা হেরেছিল বিজেপি। বলেন, ওঁর মুখে এসব কথা মানায় না। কুণালের কটাক্ষ, জেপি নাড্ডার নিজের রাজ্যে ওঁ বিজেপিকে ক্ষমতায় রাখতে পারেননি। আর বাংলায় এসে জ্ঞান দিচ্ছেন! নিশানা করে বলেন, যে রাজ্যে রাজনীতি করে নাড্ডা বড় হয়েছেন, সেই রাজ্যেই হেরেছে বিজেপি। এরপরেই বলেন, যে দলের সভাপতি নিজের রাজ্যে নিজের দলকে রক্ষা করতে পারেন না তাঁর কথা কেন অন্য রাজ্যের লোক শুনবেন?

বাংলায় সন্ত্রাস হয় বলে দাবি করেছিলেন নাড্ডা। সেই ইস্যুতে বলতে গিয়ে কুণাল বলেন, সন্ত্রাসের দল বিজেপি। তৃণমূল মুখপাত্র বলেন, সন্ত্রাস নিয়ে কেন্দ্র সরকারের রিপোর্ট পড়ুন। সব বুঝে যাবেন। আরও বলেন, বাংলায় এসে মিথ্যে বাজার গরম করার চেষ্টা করছেন নাড্ডা। এরপরেই কুণালের বক্তব্য, পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ রাজ্য। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যের রাজধানীতে সবচেয়ে বেশি সুরক্ষিত মহিলারা। তিনি বলেন, দলিত ও সংখ্যালঘুদের ওপর আক্রমণে কেন্দ্রীয় রিপোর্টেই নাম আছে ডবল ইঞ্জিন সরকারের।

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay