‘ঘুষ খাইয়ে তদন্ত নষ্ট’, আদালতে কুণালের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে পারলেন না নির্যাতিতার বাবা

আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার পিতা বা তাঁর আইনজীবীকে এই মামলার শুনানিতে কোর্টে উপস্থিত থাকতে হবে। সেই মতো বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করের নির্যাতিতার পিতা অভিযোগ তুলেছিলেন যে, সিবিআই রাজ্য সরকারের থেকে ঘুষ খেয়ে তদন্ত নষ্ট করেছে। শাসকদলের থেকে মোটা টাকা পেয়েছে। এবং সিজিও দফতরে গিয়ে তা ‘সেটল’ (রফা) করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এরপরেই নির্যাতিতার পিতার এই মন্তব্যের ঘোরতর আপত্তি জানিয়েছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিতে হবে নির্যাতিতার পিতার। যার প্রেক্ষিতে নির্যাতিতার পিতাও জানিয়েছিলেন যে, কিছু না জেনে তিনি কুণালের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন নি। আদালতে সমস্ত কিছু প্রমাণাদি তিনি পেশ করবেন। তার হুমকিতে ভয় পেয়েছেন কুণাল ঘোষ।

এরপরেই মিথ্যে বিবৃতি দেওয়া অভিযোগ তুলে গত অগস্টে নির্যাতিতার বাবার বিরুদ্ধে কলকাতার মুখ্য বিচারবিভাগীয় আদালতে (ব্যাঙ্কশাল কোর্ট) মামলা দায়ের করেছিলেন কুণাল ঘোষ। এরপর আদালতের নোটিসের ছবি পোস্ট করে কুণাল জানিয়েছিলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার পিতা বা তাঁর আইনজীবীকে এই মামলার শুনানিতে কোর্টে উপস্থিত থাকতে হবে। সেই মতো বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু তাতে কুণালই জিতলেন। নির্যাতিতার বাবা কুণালের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারেননি। আজ ব্যাঙ্কশাল কোর্টের ১৫ নম্বর এজলাসে এই মামলার শুনানি হয়েছে। সেখানে তার বিরুদ্ধে তোলা অভিযোগ কিছুই প্রমাণ করতে পারেননি বলে জানালেন কুণাল ঘোষ।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে নির্যাতিতার বাবাকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ জানান, ‘এই অভিযোগের প্রমাণ দেওয়ার বদলে কেন পিছিয়ে গেলেন? এ তো রণেভঙ্গ দেওয়া। কথাটা তো বলেছেন তিনি। বলেছেন। এটি শুধুমাত্র অভিযোগকারীর আইনজীবীর সম্পূর্ণ সময় নষ্ট করার কৌশল। এর শেষ দেখে ছাড়ব। আজকে প্রমাণ হয়ে গেল যে, আপনার হাতে কোনও প্রমাণ নেই। আপনি মিথ্যা অভিযোগ এনেছেন। যদি আপনার হাতে প্রমাণ থাকত, তা হলে আপনার আইনজীবী সময় না চেয়ে বুক চিতিয়ে বলতেন আমার ক্লায়েন্ট কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, এই হল তার প্রমাণ।’ জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী নভেম্বরে।

বলিউডে নক্ষত্র পতন, ৫৬ বছর বয়সেই চিরঘুমের দেশে সলমানের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা