আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সারদা মামলায় স্থায়ী জামিন পেলেন কুণাল, টুইট করে জানালেন নিজেই

নিজস্ব প্রতিনিধি: সোমবার টুইট করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানালেন, তিনি সারদা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। ওই টুইটে কুণাল ঘোষ লিখেছেন, ‘ইডি-র সারদা মামলায় বিশেষ সিবিআই আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছে। আগে এটি অন্তর্বর্তী জামিন ছিল। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আমার স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন। ইডি -র আইনজীবী ছিলেন অভিজিৎ ভদ্র। শুনানি শেষে বিচারক অনুপম মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। জয় মা!’

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর কুণাল ঘোষ সারদা মামলায় বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। বিচারক ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন। যদিও ইডি-র আইনজীবী প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছিলেন, তবুও তাঁর জামিন আটকায়নি। সেবার আদালত নির্দেশ দিয়েছিল, তদন্তের স্বার্থে যদি কুণালকে ডাকা হয়, তবে তাঁকে অবশ্যই উপস্থিত হতে হবে এবং সব রকম সহযোগিতা করতে হবে।

গত সেপ্টেম্বরেই কুণালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল ইডি। ওই চার্জশিটে কুণাল ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আছে। সেই কথা উল্লেখ করে, প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করে সোমবার তাঁর জামিন খারিজ করার আবেদন করেন ইডি-র আইনজীবী। কিন্তু সব পক্ষের বক্তব্য শোনার পরই তৃণমূল রাজ্য সম্পাদককে স্থায়ী জামিন দিলেন বিচারক।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

ভোটের আগে মতুয়াদের মন জয়ে ফের সিএএ-এর ‘মূলো’ ঝোলালেন মোদি

ভয়াবহ পথ‌ দুর্ঘটনা প্রাণ কাড়ল ‘গরিবদের মসিহা’ চিকিৎসকের

‘কর বসিয়ে লুটেপুটে নিয়ে যাচ্ছে বিজেপি’, পূর্বস্থলিতে নিশানা অভিষেকের

ভোটের শেষ রবিবারে রণক্ষেত্র লিলুয়া, ভোজপুরি তারকা রবি কিষানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড

জমি বিবাদকে কেন্দ্র করে বচসা উত্তেজনা রতুয়ায়, লাঠি  ও  লোহার রড নিয়ে হামলা, আহত দুই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ