লালবাগের সদরঘাটে গঙ্গায় পড়ে গেল চারচাকা গাড়ি, হুলুস্থুল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,লালবাগ: মুর্শিদাবাদ জেলার লালবাগ সদরঘাটে ফের দুর্ঘটনা। ভেসেলে গাড়ি তুলতে গিয়ে গঙ্গায় পড়ল চারচাকা। আহত চালক।নিরাপত্তা নিয়ে প্রশ্নে সরব স্থানীয়রা।মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে(Lalbag Sadarghat) ফের চারচাকা গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবা একটি গাড়ি ‘ভেসেল’-এ (ছোট ফেরি) তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে তাকে নদী থেকে তুলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শই ঝুঁকির মধ্যে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েক বছর আগেও একই ঘাটে চারচাকা গাড়ি নদীতে পড়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর বড় ভেসেল ও ছোট লঞ্চ চালুর ব্যবস্থা করা হলেও বর্তমানে বড় ভেসেল সরিয়ে নেওয়ায় ছোট একটি ভেসেলেই গাড়ি, স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের একসঙ্গে পারাপার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,“একটি ছোট ভেসেলে একসঙ্গে মানুষ আর গাড়ি তোলা অত্যন্ত বিপজ্জনক। ঘাটে নেই পর্যাপ্ত র‌্যাম্প, নেই সুরক্ষা রেলিং, লাইভ জ্যাকেট বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রশাসনের নজরদারি জরুরি।”

ঘটনার পর ঘাটের কর্মী ও স্থানীয়রা মিলে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা চালান। তবে প্রশ্ন উঠছে, আগের দুর্ঘটনার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হল না? ঘাটে বড় ফেরি পুনরায় চালু করা এবং যাত্রী ও গাড়ির জন্য আলাদা পারাপারের ব্যবস্থা করার দাবি উঠেছে।প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকাবাসীর একটাই দাবিআর কোনও প্রাণহানি নয়, অবিলম্বে নিরাপত্তা জোরদার করা হোক।

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮