কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল পার্ক স্ট্রিট, হাই অ্যালার্ট জারি করল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কয়েকদিন আগে নয়াদিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটে। তার উপর এখন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ হাইকমিশন দফতরের সামনে বিক্ষোভ, প্রতিবাদ দেখানো হচ্ছে। সেই আঁচ এবার পড়েছে খাস কলকাতায়। কিন্তু মাঝে আর একটা দিন পর কলকাতায় বড়দিন পালিত হবে। তার প্রাক্কালে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আর কিছুদিন পর বর্ষবরণ পালিত হবে। আর তাই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কলকাতা শহরজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উৎসবের মরশুমে তাই আগাম প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুলিশ।

এদিকে পার্ক স্ট্রিটের নানা জায়গায় ওয়াচ টাওয়ার করা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ নামিয়ে দেওয়া হবে বড়দিন থেকেই। যদিও এখন থেকেই যথেষ্ট ভিড় হচ্ছে পার্ক স্ট্রিট এলাকায়। স্কুল–কলেজ ছুটি পড়ে যাওয়ায় খুদেদের নিয়ে বেরিয়ে পড়েছেন অভিভাবকরা। বড়দিনে সেই সংখ্যা আরও বাড়বে। কলেজের ছাত্রছাত্রীরা বড়দিনে পার্ক স্ট্রিটে বেশি ভিড় জমাবেন। বড়দিনের রাতে পার্কস্ট্রিটে মানুষের ঢল নামবে। তাই ওই এলাকাকে বিশেষ নিরাপত্তার ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার অতিরিক্ত পুলিশ কর্মী। আর কলকাতার নানা প্রান্তে নাকা চেকিং, গাড়ি তল্লাশি এবং সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে।

অন্যদিকে শীতও বেশ জাঁকিয়ে পড়েছে। সেখানে ছুটির মেজাজে উৎসবকে আরও উপভোগ করতে বড়দিনের আগে থেকেই রাস্তায় মানুষজন নেমে পড়েছেন। সেটা বড়দিন এবং বর্ষবরণের রাতে আরও বাড়বে। লালবাজার সূত্রে খবর, পার্কস্ট্রিট এলাকায় বড়দিনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। তাঁদের সঙ্গে থাকবেন ২০ থেকে ২৫ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ২৭ জন ইন্সপেক্টর এবং প্রায় ২৫০ জন সাব–ইন্সপেক্টর। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

এছাড়া বড়দিন এবং বর্ষবরণের উৎসবকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি করা হচ্ছে ১৫টি ওয়াচ টাওয়ার। যার মধ্যে ৫টি থাকছে পার্কস্ট্রিট এলাকায়। এখানে থাকবে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম। নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে শহরে প্রায় ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে এই দুটি বিশেষ দিনে সক্রিয় থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। উৎসবের রাতে মহিলাদের নিরাপত্তায় নামানো হয়েছে কলকাতা পুলিশের বিশেষ উইনার্স টিম। পার্কস্ট্রিট এলাকায় বসানো হয়েছে ৫০টি সিসিটিভি ক্যামেরা। ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। লালবাজার থেকে রিয়েল–টাইম মনিটরিং করা হবে। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, শহরজুড়ে পেট্রলিং বাড়ানো হয়েছে। অতিরিক্ত নজরদারিও চলছে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা থাকছে।

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে