লালগোলায় ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরল পুলিশ, গ্রেফতার দুই ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগোলা:আবরও অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের গ্রেফতার করা হল। এবার লালগোলায় মোট ৫জন বাংলাদেশিকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ।সোমবার গভীর রাতে লালগোলার(Lalgola) আটরশিয়া গ্রামে অভিযান চালানো হয়।আর সেই অভিযানে ৫ জন বাংলাদেশি কে হাতেনাতে গ্রেফতের করা হয়।এদের ভার‍তে আসার বৈধ কোনো কাগজপত্র ছিল না।

ধৃতরা হল,সঞ্জিত কর্মকার,মহম্মদ সারিকুল ইসলাম,শামসুল,শাকিল সেখ,সেরাজুল । এদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায়।এরপাশাপাশি এদের আসতে সহযোগীতা ও আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।এরা হলেন জামিরুল সেখ ও তোফাজুল সেখ।এদের বাড়ি লালগোলা থানা(Lalgola P.S.) এলাকাতেই।পুলিশ সূত্রে জানা যায়,এরা দক্ষিণ ভারতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।

সোমবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে(Lalbag Court) পাঠানো হয়।বাংলাদেশিদের সম্পর্কে আরো তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা থেকে। সতর্ক রয়েছে বিএসএফ এবং পুলিশ প্রশাসন। দিনের পাশাপাশি রাতেও ট্হলদারি জোরদার করা হয়েছে। জোরালো আলো লাগানো আছে সীমান্তবর্তী এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা বাড়ানো হয়েছে।

এর আগে মালদাতেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে একাধিক জন গ্রেফতার হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলাতেও একাধিক অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছেন সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে। কখনো ডিঙি নৌকোয় করে, কখনো বা নদীপথে সাঁতরে অথবা কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন ভারতের ভূখণ্ডে। আবার কখনো নকল ভারতীয় পরিচয় পত্র বানিয়ে আশ্রয় দিচ্ছেন সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন বাড়িতে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?