জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিবাদের জের! সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি। যার জেরে গুরুতর আহত হন দুই মহিলা সহ তিনজন। শুক্রবার (২২ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার বদর কুলতলা এলাকায়। প্রকাশ্যে এসেছে ঘটনার সেই ভিডিও। 

জানা গিয়েছে, আহত মহিলারা হলেন ঝুনু রাহা ও টুনু দে। আর আহত শিবু দে-র মাথা ফেটে রক্তপাত হয়েছে। বর্তমানে তাঁদের হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে চার জনকে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় প্রতিমা মজুমদার নামে এক বৃদ্ধার বাড়ির সামনের জায়গা জোরপূর্বক দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। এমনকি, স্থানীয় এক তৃণমূল নেতার মদতে গত কয়েক বছর ধরে ওই জায়গা দখল করে রেখেছে প্রতিবেশী কর্মকার পরিবার। আটকে দেওয়া হয়েছে বৃদ্ধার বাড়িতে প্রবেশ করার পথ। যার ফলে ওই বৃদ্ধা বাধ্য হয়ে তাঁর বিবাহিত মেয়েদের বাড়িতে রয়েছেন প্রায় বছর দেড়েক ধরে। 

আরও পড়ুন-লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। বর্তমানে সরকার বদল হতেই আজ পুলিশকে আবার পুরো বিষয়টি জানানো হয়। এরপর নিজের বাড়িতে ঢুকতে গেলে বৃদ্ধার মেয়ে সহ পরিজনদের মারধর করে রক্তাক্ত করে অভিযুক্তরা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করার পর অভিযুক্ত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। 

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা