ফ্লাইওভার থেকে বাইক নিয়ে রেল লাইনে পড়ল তিন আরোহী

Share:

নিজস্ব প্রতিনিধি,লাটাগুড়ি ও পাঁশকুড়া: ফ্লাইওভার থেকে বাইক নিয়ে রেল লাইনে পড়ে গিয়ে মৃত্যু হলো দুজনের। গুরুতর আহত আরো একজন।দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ও এক যুবতীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার সকালে মালবাজার মহকুমার লাটাগুড়ি-চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের(31 National High Way) বিচাভাঙ্গা রেলওয়ে ক্রসিংয়ে লাইনের ওপর বাইক সহ ওই তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের মধ্যে একজনের হাত-পায়ের নড়াচড়া দেখে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের অনুমান, নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজের কিছুটা কাজ অর্ধসমাপ্ত।

সেটা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে বাইক সহ নীচে পড়ে যান তিন আরোহী। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ি পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানোর চেষ্টা করছে পুলিশ। আহত আর এক যুবককে চিকিৎসার জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে,পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার(Paskura) পশ্চিম নেকড়া বাইপাসের উপর ইট ভর্তি মেশিন ট্রলির সাথে মাছ বোছাই পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়।আহত হয়েছেন মেশিন ট্রলির ডাইভার।

জানা যায়,মাছ বোঝাই পিকআপভ্যানের চাকা বাস্ট হয়ে যায়।এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা ইট বোঝাই গাড়িতে।এরপরেই দুটি গাড়ি উল্টে যায় একই স্থানে। ডিভাইডার এর উপর উঠে যায় মেশিন ট্রলির চাকা। বাইপাসের মাঝখানে উল্টে পড়ে থাকে মাছ বোঝাই গাড়ি। গুরুতর আহত হয়েছেন মেশিন ট্রলির চালক। স্থানীয়রা তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও বরাত জোর বেঁচে যান গাড়ি চালক এবং খালাসি।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন