পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিতৃপক্ষ মানেই পিতৃপুরুষকে স্মরণ, শ্রদ্ধা ও তর্পণের সময়। তবে এ বছরের পিতৃপক্ষ জ্যোতিষের হিসাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষমতে, পিতৃপক্ষ শুরুর আগে তুলা রাশিতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। আগামী ২৬ সেপ্টেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করলে এই বিশেষ গ্রহ-সংযোগ তৈরি হবে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময় চার রাশির জাতক-জাতিকাদের অর্থ, কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ তৈরি হবে পঞ্চম ঘরে। জ্যোতিষমতে, শিক্ষা, সৃজনশীলতা এবং আকস্মিক অর্থলাভের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই চাকরিতে পদোন্নতি বা বেতনবৃদ্ধির খবরও আসতে পারে। শিল্প, সংবাদমাধ্যম, লেখালেখি ও নকশার সঙ্গে যুক্তদের সামনে নতুন সুযোগ আসতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহ-সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। নিজের রাশিতেই রাজযোগ তৈরি হওয়ায় আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রভাব বাড়তে পারে। ব্যবসায় নতুন চুক্তি, নতুন উদ্যোগ কিংবা আটকে থাকা আর্থিক কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সাফল্যের দরজা খুলতে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। পাশাপাশি পুরনো সম্পত্তি বা ব্যবসা সংক্রান্ত জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কুম্ভ রাশি
ভাগ্যের ঘরে এই যোগ তৈরি হওয়ায় আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজ, ব্যবসা কিংবা ভ্রমণের ক্ষেত্রেও সুযোগ আসতে পারে। পিতৃপুরুষের আশীর্বাদ লাভের কথাও বলা হচ্ছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর