ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। সেখানে বামেদের ভোটব্যাঙ্ক একেবারে তলানিতে পৌঁছেছে। বলা ভাল, বামেদের ভোটব্যাঙ্ক সরাসরি ট্রান্সফার হয়েছে বিজেপিতে। এই আবহে শনিবার বাংলায় প্রথম বিজেপি বিধয়করা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা মন্ত্রিসভা শপথ নেবে খোলা আকাশের নীচে। একেবারে জনগণের সামনে। আর এই শপথ অনুষ্ঠানে আমত্রণ পেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিকে রাত পোহালেই প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। ইতিমধ্যেই বাংলায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান একদিকে যেমন বাঙালি ছোঁয়া থাকবে তেমনি অপরদিকে বৈভব, আড়ম্বর এবং জাঁকজমকপূর্ণ হবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানেই থাকছে বিশেষ অনুষ্ঠানও। বিজেপি শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

অন্যদিকে রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে খবর। আমন্ত্রণ পেতে চলেছেন প্রবীণ রাজনীতিবিদ তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রীতি অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে। আর কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হবে। বিজেপি সরকার শপথগ্রহণ করবে রবীন্দ্রজয়ন্তীর দিনে। বাঙালি ছোঁয়া শুরু এখান থেকেই। এমনকী বুদ্ধিজীবী, সাংস্কৃতিক জগতের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে সূত্রের খবর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে গান গাইতে পারেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন ইমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন।

এছাড়া তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে গান ইমন চক্রবর্তীই গেয়েছিলেন। ব্রিগেডে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী–সহ কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। মন্ত্রিসভার যে তালিকা অমিত শাহের কাছে রয়েছে তা চূড়ান্ত হওয়ার আগে আরএসএসের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ব্রিগেডের শপথমঞ্চে কারা শপথ নেবেন, কারা স্থান পেতে চলেছেন নয়া মন্ত্রিসভায় তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে আজ বৈঠক করছেন অমিত শাহ। একধাঁক শিল্পপতিদেরও থাকার কথা। এবার দেখা যাক কারা উপস্থিত হন এই মেগা ইভেন্টে।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার