মাল ব্লকের চা বাগানে খাঁচা বন্দি চিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে চিতাবাঘের হামলা অত্যন্ত সাধারণ। আসলে উত্তরবঙ্গ মানেই চা বাগান। চা বাগানে চিতা বাঘের হানার ঘটনা প্রায়ই ঘটে। চিতার হানায় বহু মানুষের মৃত্যুও ঘটে। তবে বন দফতরও সব সময় সজাগ থাকে। চিতা বাঘের হানার খবর পেলেই তাঁদের খাঁচাবন্দি করার চেষ্টা করা হয়।

সম্প্রতি মাল ব্লকে একটি চিতাকে খাঁচা বন্দি করা হয়। মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ডালিমকোট ডিভিশনে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের খবর মিলেছিল আগেই। তাঁকেই খাঁচা বন্দি করা হয়। চা বাগানের শ্রমিকরা কাজে যাওয়ার সময় চিতাবাঘটির গর্জন শুনতে পান। তারা তো অভ্যস্ত। ফলে প্রমাদ গোনেন শ্রমিকরা। সাহস করে খানিক দূর এগিয়ে যেতেই দেখা যায়, বন দফতরের পাতা খাঁচার মধ্যে আটকে আছে জন্তুটি। বিষয়টি দ্রুত চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দফতরকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। তাঁরাই এসে চিতাবাঘটিকে উদ্ধার করে। শেষে জানা যায় বন দফতরের কর্মীরা বাঘটিকে গরুমারা বনাঞ্চলে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। সেখানে চিতা বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যদি সে সুস্থ থাকে তাহলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছে। নানারকম অভিযোগ পেয়ে বন দফতর কিছুদিন আগে ছাগলের টোপ ফেলে খাঁচা বসিয়েছিল। সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন চাবাগান ও বনবস্তি এলাকায় চিতাবাঘের উপস্থিতি ও আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। তাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

NRS হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?