চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বর্ষ শেষে মহিলাদের বড় উপহার মমতার

নিজস্ব প্রতিনিধিঃ ‘লক্ষ্মী ভাণ্ডার’ হল বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের মধ্যে একটি । ২০২১ সালে  মমতা বন্দ্যোপাধ্যায়  উদ্যোগ নিয়ে এই প্রকল্পটি    চালু করেছিলেন। আর সেটি এখন গোটা দেশের বিভিন্ন রাজ্যের কাছে  অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে এবার  সন্দেশখালি থেকে লক্ষ্মী ভাণ্ডার  নিয়ে বড় ঘোষণা করলেন মমতা ।

সোমবার তিনি বলেন,’ মায়ের জীবন থেকে যন্ত্রণা দূর করে এই লক্ষ্মী ভাণ্ডার । যারা এই প্রকল্পের সুবিধা  পাচ্ছেন বা পাবেন তাঁরা শুধু  ৬০ বছর নয় সারা জীবনের জন্য পাবেন সুবিধা । এটা মা বোনদের অধিকার এবং সম্মান । বেঁচে থাকার জন্য এই  ‘লক্ষ্মী ভাণ্ডার’ খুবই দরকার ।’  পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন,’ লক্ষ্মী ভাণ্ডারের মা বোনদের বিধবা ভাতার জন্য আর  ছুটতে হবে না।’ বর্তমানে ২ কোটি ২১ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ,মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর রাজ্যের আরও মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধারা । 

উল্লেখ্য, ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডার চালু করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সক্ষম করে তোলা। যাদের বয়স ২৫ থেকে ৬০ মধ্যে তারাই একমাত্র পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর এবার থেকে সারাজীবনের জন্য মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা।বলা বাহুল্য, বাংলায় শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় ‘মা – মাটি – মানুষের’ যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য রয়েছে একাধিক প্রকল্প। যেমন- কৃষকদের জন্য রয়েছে ‘শস্য বিমা প্রকল্প’ তেমনি রাজ্যের বিধবাদের জন্য রয়েছে ‘ বিধবা ভাতা।‘ 

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ