দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসআইআরে হেনস্থার প্রতিবাদে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ, স্তব্ধ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন এসআইআর চলছে। আর তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রবীণ থেকে অসুস্থ নাগরিকদের ডেকে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ।‌ আর এসআইআর ঘিরে বিতর্কের রেশ থামার লক্ষ্মণ নেই। বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে এসআইআর বলে উঠেছে অভিযোগ। এবার এসআইআরের নামে হয়রানির অভিযোগ তুলে রেল অবরোধ করা হল। আজ, শুক্রবার সাতসকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামল ডিআরপি ও আরপিএফ।

এদিকে এসআইআরের নামে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে হাওড়া–কাটোয়া শাখায় সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আর তার জেরে সকাল থেকে শুরু হয় যাত্রীদের হয়রানি। রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা রেলস্টেশনে দেখান প্রবল বিক্ষোভ। এমনটা আগে হয়নি। এসআইআর নিয়ে এমন প্রতিবাদ অভিনব বলেই মনে করা হচ্ছে। ডাউন হাওড়া–কাটোয়া লোকাল ট্রেন আটকে শুরু করা হয় অবরোধ। আর তার জেরে স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা।

অন্যদিকে এখন সব সংবাদমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির ছবি। তাতে সকলেই বিরক্ত। এবার সেটারই বহিঃপ্রকাশ আছড়ে পড়ল সমুদ্রগড় স্টেশনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সেখানে হাজির হয় জিআরপি ও আরপিএফ। তারা এসেও হিমসিম খায় অবরোধ তুলতে। অবশেষে বহু কাকুতি মিনতি করার পর এবং আশ্বাসে রেল অবরোধ উঠে যায়। তবে একটা বড় সময় ধরে অবরোধ চলায় তার রেশ এখনও রয়ে গিয়েছে। সব মিলিয়ে কাজের দিন হয়রানির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

এছাড়া এসআইআরে হেনস্থা নিয়ে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যের নানা প্রান্তে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন গ্রামবাংলার মানুষজনও। তবে হাওড়া–কাটোয়া শাখায় সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ নতুন মাত্রা যোগ করল এসআইআর পর্বে। উল্লেখ্য, আজ এসি লোকাল না দাঁড়ানোর অভিযোগে বামনগাছি স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা। শুক্রবার সকালে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। যাত্রীরা টিকিট কেটে দাঁড়িয়েছিলেন। কিন্তু ট্রেন দাঁড়ায়নি বলে অভিযোগ। গার্ডের ভুলেই এসি লোকাল দাঁড়ায়নি বলে অভিযোগ যাত্রীদের।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ