সিঙ্গুরে শুভেন্দুর পা পড়তেই গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে শিল্প বনাম কৃষি, এই দুইয়ের লড়াই আজও অব্যাহত। এমতাবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সিঙ্গুর সফর(Singur Visit) ঘিরে নতুন করে রাজ্য-রাজনীতির আঙিনায় শুরু হয়েছে শোরগোল। সম্প্রতি বিরোধী দলের তরফ থেকে রতন টাটার(Ratan Tata) স্মরণে এক শোক মিছিলের আয়োজন করা হয়েছিল সিঙ্গুরের গোপাল নগরে(Singur Gopal Nagar)। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই স্থানটি গঙ্গাজল এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে। গোবর জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ওই জায়গা পরিষ্কার করার পাশাপাশি এদিন প্রতিবাদস্বরূপ ওড়ানো হয় কালো বেলুন।

আরও পড়ুনঃ টিউশন যাওয়ার পথে ২ ছাত্রীকে অপহরণের চেষ্টা, ঘটনাস্থল আরামবাগ

সিঙ্গুরে রতন টাটার স্মরণসভায় এসে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি দাবি করেন, মমতার কারণেই সিঙ্গুরে শিল্পবিপ্লব সম্ভব হয়নি। আজ রাজ্যে টাটা এলে সিঙ্গুরের চিত্রটাই বদলে যেত, দাবি বিরোধী দলনেতার। যদিও তাঁর এই তথাকথিত জনদরদী ভাষণ এলাকাবাসীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, শুভেন্দু যে সময়ের কথা উল্লেখ করছেন সেই সময় তিনি নিজেই তৃণমূলের সদস্য ছিলেন। ২০০৬ সালে সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মঞ্চ থেকে টাটার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন খোদ শুভেন্দু অধিকারী। একসময় টাটার বিরোধীতা করে আজ নিজেই উলটো সুর গাইছেন শুভেন্দু, যার প্রতিবাদে সরব হন স্থানীয় তৃণমূল কর্মীরা।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় প্রাক্তন স্বামীকে রাস্তায় ফেলে মার প্রথম স্ত্রীর

এদিকে, এদিনের কর্মসূচি সম্পর্কে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ মোহন ঘোষ বলেন, ‘আজ দল বদলে উলটো সুর গাইছে শুভেন্দু, এনাদের অনেক মুখ। কোনটা মুখ আর কোনটা মুখোশ তা বোঝা দায়। এরা রাজনীতির কারবারি। রাজনৈতিক লাভের জন্য এখানে এসেছিল মানুষকে বিভ্রান্ত করতে। তাই এখানকার সাধারণ মানুষ গঙ্গাজল ছিটিয়ে এলাকা শুদ্ধিকরণের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?