ভালোবাসা বিভেদ ঘোচায়, প্রেমদিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ ভালবাসার দিন। ভালবাসার দিনে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালোবাসা দীর্ঘজীবী হওয়ার কথা বললেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ভালবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি বলেছেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার।” তিনি আরও বলেছেন, ভালোবাসা দিবস হল ভালোবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন। মহৎ অর্থে, ভালোবাসা জাতি, ধর্ম, শ্রেণী এবং ধর্ম সবকিছুর ঊর্ধ্বে। এই ভালোবাসার চেতনাই তাঁর জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে। যাঁরা ঝড় সহ্য করার মতো শক্তিশালী, যাঁরা শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী, সেই জনগণের প্রতি তাঁর অফুরান ভালোবাসা। ভালোবাসা দীর্ঘজীবী হোক!

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম প্রেমদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে এমন শুভেচ্ছামূলক পোস্ট করতে দেখা যায়নি। ফলে প্রেমদিবসে মমতার এই বার্তা নজিরবিহীন। তিনি তাঁর লেখায় জাতি, ধর্ম, শ্রেণীর কথা উঠে এসেছে। তিনি জানিয়েছেন, ভালোবাসা সবকিছুুর উর্দ্ধে। বিধানসভা নির্বাচনের আগে এই বার্তা অত্যন্ত নজিরবিহীন। ধর্ম নিয়ে বিজেপির রাজনীতিকে যেমন কটাক্ষ করতে চেয়েছেন নাম না করে, তেমন তরুণ প্রজন্মের মনটাও ছুঁতে চেয়েছেন তিনি।

বিস্তারিত আসছে….

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়