‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

'পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না', পুরুলিয়ার কুড়ুকতুপা মোড়ের জনসভা থেকে এমনভাবেই বিজেপিকে তোপ দাগলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়ার কুড়ুকতুপা মোড়ের জনসভা থেকে এমনভাবেই বিজেপিকে তোপ দাগলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। হ্যাঁ, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী সন্ধ্যারানী টুডুর সমর্থনে পুরুলিয়ায় প্রচারে এসেছিলেন সায়নী, সেই সভা থেকেই বিজেপিকে নানারকমভাবে আক্রমণ করলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা তথা ২৩ এপ্রিল পুরুলিয়ায় ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচার সারছেন, দেব, সায়নী সহ তৃণমূল সাংসদরা।

২০১১ থেকে তৃণমূল শাসনে রাজ্যের কী কী উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তাঁরা। যদিও বাংলাকে দখল করতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও উঠেপড়ে লেগেছে। ঘনঘন নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। এখানে এসে তৃণমূলকে কোণঠাসা করতে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। পাল্টা জেলায় জেলায় প্রচারে গিয়ে বিজেপিকে তোপ দাগছে তৃণমূল নেতা মন্ত্রীরা। যাই হোক, আজ পুরুলিয়ার প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী বলেন, ‘এটা আমার বিশ্বাস আপনারা মমতাদির হাত ছাড়বেন না। কারণ আমার মা-বোনেরা, দাদা-ভাইয়েরা গদ্দার নয়, মীরজাফর নয়, শুভেন্দু অধিকারী না। তাঁদের পিঠের শিরদাঁড়াগুলো এখনও সোজা আছে। তাঁরা জানে দিদি ছাড়া গতি নেই।’

বিজেপিকে একহাতে নিয়ে তিনি আরও বলেন, ‘এই বাংলার মাটি জল হাওয়া কোনও কিছুর সঙ্গেই বিজেপি খাপ খাওয়াতে পারছে না। কারণ তারা বাংলাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে ঘৃণা করে। আগামী দিন বাংলার মেয়েরা গোটা দেশ চালাবে। গোটা ভারতবর্ষ সেটা দেখবে। কারণ এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এটা নরেন্দ্র মোদির মাটি নয়। পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না। জোড়া ফুল ঘাসফুল সব জায়গায় ফোটে।’ এরপর তৃণমূল কংগ্রেস দলের ব্যাখ্যা দিতে গিয়ে সায়নী বলেন,’ তৃণমূল মানে টিএমসি। টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মক্স মানে মসজিদ, সি ফর চার্চ মানে গির্জা। মন্দির মসজিদ গির্জা সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা। আমাদের ভোটে জেতার জন্য ভগবান রামকে উপর থেকে টেনে নিয়ে আসতে হয় না। আমাদের জয় শ্রীরাম বলে মানুষকে ভয় দেখাতে হয় না।’

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর