প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

তিনবছর আগে হাবড়ার এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের এক যুবতীর। আলাপের থেকে বন্ধুত্ব, তা গড়ায় প্রেমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনবছর আগে হাবড়ার এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের এক যুবতীর। আলাপের থেকে বন্ধুত্ব, তা গড়ায় প্রেমে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দেন হাবড়ার যুবক। সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন প্রেমিকা। কিন্তু প্রেমিকাকে দেখে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ছোটো জাগুলিয়ায়, নাম বিমল মজুমদার।

ওই যুবতী বাংলাদেশের নাটোরের বাসিন্দা, নাম নূপুর সরকার। সূত্রের খবর, বিমল বিয়ের প্রস্তাব পেয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন নূপুর। ভারতে আসার জন্য পাসপোর্ট ও ভিসার খরচ দেন বিমল। তারপর বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন নূপুর। কিন্তি ভারতে আসতেই পরিস্থিতি ঘুরে যায়। বিমল বিয়ে করতে অস্বীকীর করেন। এই নিয়ে হাবড়ার চোংদা মোড়ে দু’জনের মধ্যে চরম বচসা হয়। কিছুতেই বিমল তাঁকে বিয়ে করতে রাজি হননা। রাস্তার মধ্যেই চিৎকার চেঁচামেচি করেন নূপুর।

দু’জনের আচরণে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা হাবড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পারে, নূপুর বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই ভারতে এসেছেন। তবে দু’জনের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় এবং নথিপত্র ঠিকঠাক থাকায় ছেড়ে দেয় পুলিশ। বিমলের বিরুদ্ধেও কোনও অভিযোগ দায়ের করেননি নূপুর। এরপর দু’জনেই হাবড়া ছেড়ে চলে যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যুবতী জানিয়েছেন, ‘বিমলের থেকে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে আমি ভারতে এসেছি। এখন বিয়ে করতে আপত্তি করছে ও।’

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বিচারকদের গায়ে পড়ল রোবট, তারপর….

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের