এই মুহূর্তে

খুশিতে মাতোয়ারা শিবভক্তরা, এবার উত্তরবঙ্গেই হবে পশুপতিনাথ দর্শন

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: নতুন বছরেই নতুন মন্দির। আসছে বছরেই উত্তরবঙ্গের মাটিতে শিবভক্তরা চাক্ষুষ করতে পারবেন নেপালের পশুপতিনাথ মন্দির। জানা গেছে, নতুন বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে কাঠমান্ডুর জগৎবিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি লুকসানের পশুপতিনাথ সিদ্ধ মন্দিরের। এই মন্দির জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার নাগরাকাটার লুকসানে প্রতিষ্ঠা পেতে চলেছে। সূত্রের খবর, মন্দিরের জন্য কাঠমান্ডু থেকে শিবলিঙ্গ আসছে । নেপালের কালী গন্ডকী নদীর পবিত্র পাথর থেকে শিবলিঙ্গ তৈরি হয়ে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর লুকসানে আসবে এই শিবলিঙ্গ। জানা গেছে, সম্প্রতি লুকসানের ওই মন্দির চত্বরে ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শিব পুরাণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন নেপালের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাচিক শিল্পী রাধিকা দাসী।

স্বাভাবিক ভাবেই এই মন্দিরের প্রতিষ্ঠার খবর পেতেই দেবদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। লুকসানের পশুপতিনাথ মন্দির কমিটি সূত্রে জানা গেছে, এই মন্দিরটি উদ্বোধন হয়ে গেলে তা যে উত্তরবঙ্গের একটি অন্যতম দ্রষ্টব্য স্থানে পরিণত হবে ও মন্দিরকে ঘিরে এলাকার অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে। মন্দির কমিটির সভাপতি প্রেম ছেত্রী জানিয়েছেন, “স্থানীয়দের দীর্ঘদিনের একটি স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। মন্দির তৈরিতে প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে। আমরা সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। মন্দিরটি উদ্বোধন হয়ে গেলে যাদের পক্ষে নেপালে যাওয়া সম্ভব নয়, তাঁরা এখানে এসেই দেবাদিদেবকে পুজো করতে পারবেন।”

স্থানীয় সুত্র মারফত জানা গেছে, লুকসানের ভুট্টা বাড়ি বস্তিতে ওই মন্দির তৈরির জন্য জমি দিয়েছিলেন গণেশ পান্ডে নামে এক ব্যক্তি। তিনি ছাড়াও আরও অনেক শিবভক্তরাই সাহায্যের হাত বাড়িয়েছেন। তাছাড়া বিদেশে বসবাসকারী বহু ভারতীয়রাও সহযোগিতা করেছেন। আগামী শিবরাত্রিতে অগণিত ভক্তের ভিড় হতে পারে বলে আশাবাদী মন্দির কমিটি। উল্লেখ্য, লুকসানে লিম্বু সুব্বা জনজাতির ‘ইউমা মাঙহিম’ নামে একটি নিজস্ব মন্দিরও রয়েছে। যা গোটা রাজ্যের মধ্যে একমাত্র। পশুপতিনাথ মন্দিরটির উদ্বোধন হয়ে গেলে এলাকার গর্বের মুকুটে আরও  একটি পালক যুক্ত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ