মগরাহাটের খাল থেকে যুবকের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজের প্রতিনিধি, মগরাহাট: দুদিন নিখোঁজ থাকার পর মগরাহাট খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। গলায় ফাঁসের চিহ্ন, খুন নাকি আত্মহত্যা? তদন্ত করে দেখছে পুলিশ।দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ফাঁকা মাঠ সংলগ্ন খাল থেকে উদ্ধার হল এক তরুণের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গরুহাটা এলাকায়। মৃত ওই তরুণের নাম তাপস মণ্ডল(Tapas Mandal) (৩১) বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, তাপস পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং কাজের সূত্রে অসমে থাকতেন। কয়েকদিন আগে তিনি নিজের বাড়ি মগরাহাটে ফিরে আসেন। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই তাপস স্থানীয় কিছু বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়েন। এই বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

পরিবারের দাবি, কয়েকদিন আগে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান তাপস। এরপর আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও তাঁর কোনও হদিশ না মেলায় পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানায় একটি লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।অবশেষে শুক্রবার গরুহাটা (Garuhata)এলাকার একটি খাল(Cannel) থেকে তাপসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তাপসের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেহটি পড়ে ছিল, যা দেখে তাঁদের সন্দেহ এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা।

এ বিষয়ে মৃতের দাদা মানস মণ্ডল জানান, “আমার ভাই অসম থেকে ফিরে এসে কিছু নেশাগ্রস্ত বন্ধুদের সঙ্গে মিশে পড়েছিল। এরপর থেকেই ওর আচরণে পরিবর্তন আসে। হঠাৎ করে ও নিখোঁজ হয়ে যায়। শুক্রবার ওর মৃতদেহ পাওয়া গেল।”অন্যদিকে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাপসের কয়েকজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।তাপসের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মগরাহাট থানার পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের