স্কুলের পিছনে হাইব্রিড মাগুর মাছের মেছোভেড়ি ঘিরে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট : অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল প্রাঙ্গনে অবৈধ হাইব্রিড মাগুর মাছের চেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। স্কুলের পিছনে হাইব্রিড মাগুর মাছের মেছোভেড়ি(Fish Sheep)। প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি । ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। রোগে আক্রান্ত হচ্ছে স্কুল পড়ুয়ারা, এমনটাই অভিযোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট(Bashirhat) ১ নম্বর ব্লকের অনন্তপুর প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা তিন শতাধিক। শিক্ষক-শিক্ষিকা সংখ্যা সব মিলিয়ে সাতজন।

প্রাচীন স্কুল এখান থেকে বহু ছাত্র-ছাত্রীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানান, স্কুল প্রাঙ্গণের যত্রতত্র নোংরা আবর্জনায় ভরে গেছে । বিশেষ করে স্কুলের জল নিকাশি ব্যবস্থা বেহাল। পিছনে একটা বেআইনি হাইব্রিড মাগুর মাছের(Magur Fish) চেম্বার তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে পচনশীল খাবার এনে এই পুকুরে ফেলছে মাছের খাবারের জন্য। এই পরিবেশে মিড ডে মিলের(Mid- Day -Meal) খাবার খাচ্ছে স্কুল পড়ুয়ারা। তার থেকে রোগ জীবাণু উৎপত্তি হচ্ছে। আর রোগে আক্রান্ত হচ্ছে প্রায়। ছাত্রছাত্রীরা স্কুলে আসার সংখ্যা কমে গেছে এই কারণে। চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ। বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি।

তাই ছাত্র-ছাত্রী অভিভাবকরা স্কুল গেটেই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। গ্রামবাসী মোস্তাকিন মন্ডল বলেন, চারিদিকে নোংরা আবর্জনায় ভরে গেছে। মশা থেকে শুরু করে ডেঙ্গুর(Dengu) মশার উৎপত্তি হচ্ছে। পাশাপাশি এখানে বেআইনি একটি মাছের চেম্বার তৈরি করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা তাদের মুনাফা অর্জন করার জন্য হাইব্রিড মাগুর মাছের চাষ করছে। আমরা চাই এর একটা সুস্থ বিহিত হোক।স্কুলের শিশুরা সুস্থ পরিবেশে এসে তারা পড়াশোনা করুক। এই দাবি নিয়ে এই আন্দোলন বিক্ষোভ লাগাতার চলবে বলে জানান।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের