মহাকুম্ভে পূর্ণস্নান করতে গিয়ে পদপিষ্ট, বাড়ি ফেরা হল না শালবনির বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে অমৃতস্নান-এর সুযোগ হাতছাড়া করতে চাননি । তাই মেয়ে আর জামাইকে নিয়ে গিয়েছিলেন পূর্ণস্নানে । আর সেখানে গিয়ে আর বাড়ি ফেরা হল না মেদিনীপুরের বৃদ্ধার। পূর্ণস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৭৮ বছরের ঊর্মিলা ভুঁইয়া । স্বাভাবিকভাবে এই ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।

বুধবার সকালে প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে ঊর্মিলার দেহ শনাক্ত করে আসেন পরিবারের সদস্যরা । নিহত ওই বৃদ্ধা গোদাপিয়াসাল কাছারি রোড এলাকার বাসিন্দা । পরিবারের তরফে জানান হয়েছে, পদপিষ্ট হয়েই মৃত্যু হয়েছে ঊর্মিলা দেবীর । উর্মিলা ভুঁইয়ার নাতি অভিজিৎ মাইতি জানিয়েছেন, ‘সোমবার খড়গপুর থেকে দুই মেয়ে-জামাই, বউমা এবং এক নাতনিকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন প্রয়াগরাজে। মঙ্গলবার স্টেশন থেকে নেমে পরিবারের সকলেই ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়ে রাত কাটান । এরপর ভোরে পুণ্যস্নানে বেরিয়েছিলেন ওঁরা। তখনই দিদা মাটিতে পড়ে যায়। আর পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ।‘

উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাঁর দেহ আনা হবে খড়্গপুর শহরে। সেখান থেকে শালবনির বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। কুম্ভে গিয়ে মৃত্যুর খবর সামনে আসতেই পাশে থাকার বার্তা  দিয়েছেন   জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবংপ শ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।  

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?