মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা তেমন কাজ! চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে আচমকা গ্রামের হাসপাতালে হাজির হলেন বিধায়ক। স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। এই লক্ষ্যে মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শনে পৌঁছে যান নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। উঠে এল হাসপাতালের একাধিক সমস্যার ছবি।

নির্বাচনের আগে থেকে শুরু করে জয়ের পরেও বিজেপি বিধায়ক বারংবার দাবি করেছিলেন, গঙ্গার এপার ও ওপারের কোনও এলাকাই উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা গেল তাঁর এই পরিদর্শনে। এদিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন।

আরও পড়ুন-জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও পরিকাঠামোগত একাধিক সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক। পরিদর্শনের শেষে শ্রুতি শেখর গোস্বামী জানান, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুব একটা ভালো নয়। এছাড়াও এখানে জেনারেটরের ব্যবস্থা নেই। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, হাসপাতালটিতে অপারেশন থিয়েটার নেই। পর্যাপ্ত আউটডোর পরিষেবার জায়গারও অভাব রয়েছে। 

বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী আরও বলেন, ‘জরুরি বিভাগের জন্য আলাদা কোনও পরিকাঠামো না থাকায় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এলাকার মানুষ যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পান, তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।’ 

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার