মহেশতলায় বহুতল থেকে যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনায় সূত্র খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মহেশতলা: দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলায় পাঁচ তলার ছাদ থেকে যুবকের মরন ঝাঁপ। রবিবার রাতে ওই যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনাতে সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ অফিসাররা। ওই ওই আবার সামনে যে ঘরে মিটিং হচ্ছিল ইতিমধ্যে তাদের আটক করে এই যে যুবক ঝাঁপ দিয়েছে তার ঝাঁপ দেওয়ার পেছনে কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার(Maheshtala Municipality) ২৮ নম্বর ওয়ার্ডের বাটা মোড়ের ইডেন অ্যাপার্টমেন্ট নামে একটি পাঁচ তলার বিল্ডিং থেকে রাতে হঠাৎই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর ত্রিশের এক যুবক। প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও কলকাতা থেকে বাটা মোড়ের এই আবাসনে সে কেন এসেছিল কেনই বা সে আত্মহত্যার চেষ্টা করল তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকরা।

পোশাক দেখে তাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হলেও ওই আবাসনের আবাসিকরা কেউই তাকে চিনতে পারছেন না। প্রশ্ন উঠছে অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তি অন্যত্র এসে এমন ঘটনা কেন ঘটাবে? ঘটনা ঘটার খানিক বাদেই মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আপাতত ওই আবাসনের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে মহেশতলা থানার(Maheshtala P.S.) তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এসডিপিও(SDPO) কামরুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। ওই আবাসনের ছাদ থেকে মহেশতলা থানার পুলিশ দুটি দামি মোবাইল ফোন একটি লেদারের ব্যাগ(Lether Bag) এবং একজোড়া জুতো উদ্ধার করেছে।

ওই ব্যাগে পাওয়া কার্ড অনুযায়ী ছেলেটির বাড়ি মানিক তলায় এবং তার নাম শেখ আশিক ইকবাল। বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ এর মধ্যে। ওই আবাসনের আবাসিকদের বক্তব্য ওই সময় চারতলারই একটি ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকজন মিলে কোন বিষয় নিয়ে মিটিং করছিল। তবে সেই মিটিংয়ে এই যুবক ছিল কিনা তা তারা নিশ্চিত হয়ে বলতে পারছেন না। আপাতত ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহেশতলা থানার পুলিশ।

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর