মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মহিষাদল: বাড়িতে প্রাপ্তবয়স্ক সদস্য থাকলেও বাড়ির লোকদের বাইরে বের করে ৮ বছরের বাচ্চাদের দিয়ে জোর করে ভোট করানোর অভিযোগ উঠল মহিষাদলে।প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের ১০৭ বুথের রামবাগের বাসিন্দা দূর্গা দাস। বয়স ৯০ ঊর্ধ্ব।শারীরিকভাবে অক্ষম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শনিবার স্থানীয় বিএলও সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোট নিতে যায় বাড়িতে।

পরিবারের অভিযোগ বাড়িতে প্রাপ্ত বয়স্ক থাকতেও বাড়ির লোকদের বের করিয়ে ৮ বছরের ছোট বাচ্চাকে দিয়ে জোর করে ভোট করিয়েছে। গ্রামবাসীরা বিএলও সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের(Central Force) ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে মহিষাদল থানার(Mahishadal P.S.) পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে মহিষাদলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের আটকে রাখেন গ্রামবাসীরা।

মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত অসহায় হয়ে পড়েন জওয়ানরা। নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছে তৃণমূল। পক্ষপাত মূলক আচরণ বন্ধ করার দাবি জানিয়েছে তৃণমূল।কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। অপরদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি বুথে ১০০ মিটারকে ঘিরে লক্ষণ রেখা টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবাঞ্চিত ভিড় এড়াতে এই ১০০ মিটার এলাকাকে ঘিরে বিশেষ নজরদারি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান