জল প্রকল্পের গেটে শ্রমিক বিক্ষোভ, আটকানো হল আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: দীর্ঘ দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়ক, কর্তপক্ষকে বার বার বলার পরে শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকে রবিবার দুপুর গড়িয়ে বিকেল অব্দি মহিষাদল ব্লকের গেঁওখালীতে(Geyokhali) জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল কর্মরত শ্রমিকরা।পূর্ণেন্দু গিরি নামে এক শ্রমিক জানান, ” গত ২০২৩ সালে ৩১ ডিসেম্বর সিওডি হয়েছিলো। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সাড়া মেলেনি।

তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ সমিল হতে হয়েছে। কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে। এখন পরিষেবা চালু রেখে বিক্ষোভ চলছে।পরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চলবে যদি আমাদের দাবি গুলির মান্যতা দেওয়া না হয়।” বিক্ষোভের কারনে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টে(Plant) প্রবেশ করতে পারেনি। সেখ আবুল কালাম আজাদ জানান, ” আমরা কারখানা টেকনিক্যাল বিষয়টি দেখি। আমাদের কারখানার ঢুকতে দেওয়া হয়নি। বেশকিছু গুরুত্বপূর্ণ মিটিং ছিলো। কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে পারলাম না। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।”ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকেরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে।

শ্রমিকদের অভিযোগ গত ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর সিও ডি তার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে দু’বছর প্রায় হতে চলল কর্তৃপক্ষ শ্রমিকদের নতুন সিওডি(COD) ঘোষণা করছে না। আগে ২৬৫ জন কর্মী ছিল সেখান থেকে অনেক কমে গিয়েছে। কিন্তু শ্রমিকদের শোষণ করার জন্য নতুন সিওডি ঘোষণা করা হচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে শনিবার বিকেল থেকে প্রকল্পের গেটে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছেন। আগামী বছর নির্বাচন তার আগে এই প্রকল্পের কর্মচারীরা চাইছেন তাদের নতুন সিওডি ঘোষণা করুক কর্তৃপক্ষ। না হলে আন্দোলন চলতে থাকবে। যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মিথ্যা ছয় জনের নামে এফ আই আর দায়ের করা হয়েছে। ওই এফ আই আর প্রত্যাহার করতে হবে এই দাবিও তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর