পুলিশের জালে জাফরাবাদে জোড়া খুনের মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে মূল অভিযুক্ত ইনজামুল হক।

বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, এই ঘটনায় ২জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাজ্য পুলিশ অভিযান চালিয়ে এবার ইনজামুল হক নামে আরও একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ইনজামুল জাফরাবাদের সুলিপাড়ার বাসিন্দা। তিনিই এই খুনের নির্দেশ দিয়েছেন। সুতি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত ইনজামুল পেশায় রাজমিস্ত্রি। তথ্য প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ইনজামুলের বিরুদ্ধে।

মূল অভিযুক্তের গ্রেফতারির পাশাপাশি ঘরছাড়াদের ফিরে আসার কথাও বলেছেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। তিনি জানান, এখনও পর্যন্ত ৮৫ জন ঘরছাড়া ফিরে এসেছেন। অন্যদের ফিরে আসতে সাহায্য করছে পুলিশ প্রশাসন। এখনও পর্যন্ত এই অশান্তিতে গ্রেফতার হয়েছেন ২৭৪ জন এবং মামলা হয়েছে ৬০টি। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ১১ জন। এলাকার পরিস্থিতি এখন অনেকটাই শান্তিপূর্ণ বলে জানিয়েছেন তিনি। বলেছেন, নতুন করে অশান্তি হয়নি। ৭০ শতাংশ দোকানপাট খুলেছে।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে কয়েকজনের জড়িত থাকার খবর মিলেছিল জোড়া খুনের ঘটনায়। তারমধ্যে ইতিমধ্যেই ২জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে একজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের হদিস মেলে। তাঁকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে। দু’জনে সম্পর্কে ভাই। জোড়া খুনের ঘটনায় মোট ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন