চিতা বাঘের আতঙ্কে মাঠে চাষের কাজে যাওয়া বন্ধ ময়নাগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: চিতা বাঘের আতঙ্কে চাষের কাজে যাওয়া বন্ধ ময়নাগুড়িতে।চিতা বাঘের আতঙ্ক ময়নাগুড়িতে। ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক।বেশ কিছু এলাকাবাসীদের দাবি তারা নিজের চোখে চিতা বাঘ সহ চিতা বাঘের শাবক দেখতে পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। চিতা বাঘের আতঙ্কে এদিন সকালে কৃষি জমিতে কোন কৃষক যায়নি। গবাধি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল। অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি।

জানা গিয়েছে, শুক্রবার রাতে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাশিলার ডাঙ্গা গ্রামে প্রথমে দিপু দাস নামে এক স্থানীয় বাসিন্দা দুটি বড় চিতাবাঘ দেখতে পায়। পরবর্তীতে দুটি শাবক দেখতে পায় তিনি। এই বিষয় নিয়ে সকাল হতেই স্থানীয়রা লাঠি সোটা নিয়ে এলাকায় টহল দেন ।এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফোন করেন। এরপর একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে। সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মোদক দুটি চিতা বাঘ দেখতে পান।

নিমেশের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিস। পঞ্চায়েত সদস্যর স্বামী খুশি মোহন বৈরাগী ও রাতে ওই চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান। এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরাঘুরি করছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি