চাঁচলের আম বাগানে স্ত্রীকে খুন করার ঘটনায় গ্রেফতার স্বামী ,১০ দিনের পুলিশ হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: মালদহের মালতিপুরে মহিলাকে আমবাগানে খুনের ঘটনায় রবিবার ধৃত যুবককে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করে ধৃতেকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চায় পুলিশ।শনিবার কাটোয়া(Katowa) থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।রাতেই চাঁচল থানায় নিয়ে আসা হয়। ধৃত তাহের ওই মহিলাকে বিয়ে করেছিল বলে জানতে পেরেছে পুলিশ।কি কারণে খুন করা হল,তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতে দিল চাঁচল মহকুমা আদালত।মালদহের মালতিপুরে এক মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় গত শনিবার দুপুরে নমুনা সংগ্রহে যান রাজ্য পুলিশের ৩ জনের বিশেষ ফরেন্সিক টিম। মালতিপুরে নির্জন ওই আমবাগানে পোড়া স্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়।ওই টিমের সঙ্গে ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি(IC) পুর্ণেন্দু কুণ্ডু।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,মালদায় ঘটে মর্মান্তিক, বীভৎস্য ঘটনা। ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হয় খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ।স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোন মহিলার। তাকে বাইরে কোথাও, কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল-২নং ব্লকের মালতিপুর(Malatipur) এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। জানা গেছে, খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। পায়ের অংশটুকু বাকি পড়ে আছে।

এই বীভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে চাঁচল থানার(Chachal P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোন মহিলার। তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে চাঁচল থানার, আইসি(IC) পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন, দেহটি মহিলার না কোন পুরুষের সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছেন। পরে তার মা মৃতদেহ দেখে নিজের মেয়ে বলে শনাক্ত করে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের