মালদার পাঁচ পুজো কমিটি থেকে অগ্রিম টাকা নিয়ে উধাও ডেকরেটর, মাথায় হাত উদ্যোক্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজ বাজার: পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকরেটার সংস্থা।মাথায় হাত মালদার ইংরেজবাজারের বেশ কয়েকটি পুজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোও।মালদার ইংরেজবাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো কমিটি তাদের মণ্ডপ তৈরীর জন্য বরাত দিয়েছিলেন কলকাতার গড়িয়ার সুদীপ্ত পাল(Sudipta Pal) বলে এক ডেকোরেটার ব্যবসায়ীকে। তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।

এই পরিস্থিতিতে ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগ দায়ের করেছে পাঁচটি পুজো কমিটি। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই পাঁচটি পুজো উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়িয়েছে দুর্গাপূজা ফোরাম।একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেলের কাজ শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতি ডেকরেটরদের কাছে সাহায্য চেয়েছে এই পুজো কমিটি গুলি। পুলিশ হন্যে হয়ে খুঁজছে ওই গড়িয়ার(Garia) ডেকোরেটর সংস্থাকে।

এই পাঁচটি পুজো কমিটির মন্ডপ যাতে সঠিক সময়ের মধ্যে তার কাজ শেষ হয় তার জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন।পাঁচটি পুজো কমিটির দাবি ওই ডেকরেটর সংস্থার কর্ণধারকে পুলিশ গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। যাতে ভবিষ্যতে সে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটাতে সাহস না পান। পুলিশ ওই পলাতক ডেকরেটর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করেছে। তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের