হরিশ্চন্দ্রপুর থানায় বাংলা ও বিহারের পুলিশ আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর : নির্বাচন চলাকালীন বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং আন্ত:রাজ্য অপরাধ দমন করতে বাংলা এবং বিহারের পুলিশ আধিকারিকদের মধ্যে সমন্বয় বৈঠক(Coodination Meeting) হল। যেখানে দুই রাজ্যের সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। নাকা চেক পয়েন্টে আরো বেশি সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়।সাথে কিছুদিন আগেই সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহার যোগের বিষয় নিয়েও আলোচনা হয়। মালদার হরিশ্চন্দ্রপুর থানায়(Harishchandrapur P.S.) এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, হরিশ্চন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা।

অন্যদিকে, বিহারের বারসই জেলার ডিএসপি(DSP) সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক ছিলেন এই বৈঠকে। ইতিমধ্যেই বিহারে নির্বাচন শুরু হয়ে গেছে। মালদা জেলার চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থানার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে বিহার সীমান্ত। এই এলাকাগুলোর একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মে বারবার বিহার যোগ উঠে আসে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী বিহারের এলাকা গুলিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে মূলত বিহার পুলিশের পক্ষ থেকে এই বৈঠক করা হয়।

কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। যে ঘটনায় অধরা দুষ্কৃতীরা। সামনে এসেছে সিসিটিভি(CCTV) ফুটেজ। মনে করা হচ্ছে এই ঘটনায় বিহার যোগ রয়েছে।দুষ্কৃতীরা পালিয়ে গেছে বিহারে। তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। জোরদার টলদারি, জোরদার নজরদারি এবং তার পাশাপাশি সোর্স নেটওয়ার্ক মজবুত করতে অপরাধীদের তথ্য আদান প্রদানেও দুই রাজ্যের পুলিশ আধিকারিকরা দীর্ঘ সময় আলোচনা করেন।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি