মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:ফের মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। উদ্ধার হয়েছে দুইটি সেভেন এমএম পিস্তল, পাইপগান, মাসকেট সহ চারটি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার হয়েছে সাত রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ ফারুক (২১) নামে অস্ত্র কারবারিকে। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গভীর রাতে মালদহের মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশ গোপালপুর পঞ্চায়েতের জেসারতটোলা এলাকায় মোঃ ফারুকের(Md.Faruk) বাড়িতে হানা দেয়। রাত দুটো নাগাদ অভিযান চালায় পুলিশ। সেখানে লুকানো অবস্থায় থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবক ফারুক কি উদ্দেশ্যে ,কোথা থেকে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করেছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র গুলি আনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক ফারুক সম্পর্কে জেলার কোথাও কোনও পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ। ধৃত অস্ত্র কারবারিকে বুধবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ। ধৃত অস্ত্র কারবারি কতদিন থেকে এই বেআইনি অস্ত্র পাচার করছিল তা জানতে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ওই এলাকার অন্যান্য প্রতিবেশীদের কাছ থেকে ধৃত অস্ত্র কারবারি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ধৃত অস্ত্র কারবারির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেই মোবাইল ফোনের তথ্য ঘেঁটে পুলিশ ধৃত অস্ত্র কারবারির সঙ্গে আন্ত:রাজ্য অস্ত্র কারবার চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এর আগেও মালদহে একাধিক বেআইনি অস্ত্র কারবারিরা গ্রেফতার হয়েছে। মালদা সীমান্তবর্তী অন্যান্য রাজ্য থেকে বেআইনি অস্ত্র ও মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করতে বারবার নানা ধরনের অভিনব পদ্ধতি অনুসরণ করছে পাচারকারীরা। কিন্তু মালদা পুলিশ লাগাতার নজরদারি ও অভিযান চালিয়ে একের পর এক এই পাচার চক্রে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে।

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

কলকাতায় রাজকুমার, এরিয়ান ক্লাবের মাঠে চলছে সৌরভের বায়োপিকের শুটিং

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত