মালদায় মোবাইল টাওয়ারে উঠে এক যুবকের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মোবাইল টাওয়ারে উঠে এক যুবকের আত্মহত্যার চেষ্টা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় প্রাণে বাঁচল যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার(Englishbazar P.S.) সোনাতলা এলাকায়। রবিবার সকালে হঠাৎই সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি মোবাইল টাওয়ারের(Mobile Tower) ওপরে এক যুবককে উঠে বসে থাকতে দেখেন স্থানীয়রা। আত্মহত্যার চেষ্টা করছিল বলে  জানা যায়। কিন্তু স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই যুবকের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে। তাঁকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।রবিবার ওই যুবক যখন মোবাইল টাওয়ারের একদম উপরে উঠে পড়ে তখন তাকে দেখতে প্রচুর মানুষের ভিড় হয়।

সকলে তাকে নিচে নেমে আসতে অনুরোধ করে। কিন্তু সে কারো কথা না শুনলে তখন পুলিশে খবর দেওয়া হয়। এর আগেও মালদা জেলায় বিয়ে করতে চেয়ে পাত্রী রাজি না হওয়ায় বিদ্যুতের উঁচু খুঁটির মাথায় উঠে আত্মহত্যার চেষ্টা করেছিল এক যুবক। পুলিশ ও দমকল বাহিনী দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়ে ওই যুবককেও নামিয়ে নিয়ে এসে আত্মহত্যার হাত থেকে তার প্রাণ রক্ষা করেছিল। এই ধরনের ঘটনা প্রসঙ্গে মনস্তত্ত্ববিদদের মন্তব্য, অল্পবয়সী কিছু যুবক মানসিক চাপ নিতে না পেরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

প্রেম – প্রণয় আঘাত পেয়ে আত্মহত্যা করবে বলে জীবনের ঝুঁকি নিয়ে উঁচু বিদ্যুতের খুঁটিতে বা মোবাইলের টাওয়ারে উঠে পড়তে ভয় পাচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করছে যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়। প্রচন্ড আকাঙ্ক্ষা থেকে এই ধরনের ঘটনা এরা ঘটাচ্ছে বলে মনস্তত্ত্ববিদদের মত।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার